বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর প্রকৌশল থানার প্রবীণ রুকন এবং জনস্বাস্থ্য বিভাগের অবসরপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী আবুল কাশেম হঠাৎ অসুস্থ হয়ে গত রোববার সন্ধ্যায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তিকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মরহুমের জানাজা গতকাল বাদ আসর তেরখাদিয়া উপশহর নূর মসজিদে অনুষ্ঠিত হয়। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে ও নিহতের আত্মার মাগফিরাত কামনা করে যৌথ বিবৃতি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রাজশাহী মহানগরীর আমীর এবং চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ড. মাওলানা কেরামত আলী এবং সেক্রেটারি ইমাজ উদ্দিন মন্ডল। বিবৃতিতে নেতৃবৃন্দ তাঁর পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন এবং রূহের মাগফিরাত কামনা করেন।