বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক এমপি বলেছেন, ১৭ রমযান ৩১৩ জন মুজাহিদ এক হাজার কাফিরের বিরুদ্ধে যুদ্ধ করে বদরের ইতিহাস রচনা করেছিলেন। সেই বদরের শিক্ষাকে কাজে লাগিয়ে বর্তমান বিশে^ও যেন মুসলিম মিল্লাতের বিজয় আসে সে জন্য মহান রব্বুল আলামিনের দরবারে সকলের দোয়া করার জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, ইরানের বিজয়ের মধ্যদিয়ে মুসলিম মিল্লাত যেন বিশ^ব্যাপী মাথা উঁচু করে দাঁড়াতে পারে সেজন্য বিশ^ মুসলিমকে সোচ্চার হতে হবে। তিনি রমযানের শেষ দশকে মুসলিম মিল্লাতের নাজাতের জন্য সকলকে দোয়া করার আহবান জানান। তিনি আরও বলেন, গত ১২ ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে ইসলামি শক্তিকে পরাজিত করার নীল নকশা হলেও শুধুমাত্র দেশের স্বাথে বাংলাদেশ জামায়াতে ইসলামী ফলাফল মেনে নিয়েছে। কিন্তু এ চক্রান্ত এখনও অব্যাহত থাকলে দেশবাসীকে সাথে নিয়ে সবক ষড়যন্ত্র-চক্রান্ত মোকাবেলা করা হবে। গতকাল শনিবার খুলনা মহানগরী জামায়াতে ইসলামীর উদ্যোগে নগরীর বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে হোটেল সিটি ইন এ অনুষ্ঠিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ সব কথা বলেন।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর খুলনা মহানগরী ভারপ্রাপ্ত আমীর অধ্যাপক নজিবুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা অঞ্চলের সহকারী পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ। বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও মহানগরী সেক্রেটারি এডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল এমপি’র পরিচালনায় বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি মাস্টার শফিকুল আলম, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও খুলনা জেলা আমীর মাওলানা এমরান হুসাইন, নায়েবে অধ্যক্ষ মাওলানা কবিরুল ইসলাম, জেলা সেক্রেটারি মুন্সি মিজানুর রহমান, মহানগরী সহকারী সেক্রেটারি এডভোকেট শাহ আলম, প্রিন্সিপাল শেখ জাহাঙ্গীর আলম ও আজিজুল ইসলাম ফারাজী, জেলা সহকারী সেক্রেটারি মুন্সি মঈনুল ইসলাম, অধ্যাপক মিয়া গোলাম কুদ্দুস, প্রিন্সিপাল গাওসুল আযম হাদী, অফিস সেক্রেটারি মিম মিরাজ হোসাইন, মহানগরী কমৃপরিষদ সদস্য ইঞ্জিনিয়ার মোল্লা আলমগীর হোসেন, অধ্যাপক আবু রুবাবা, অধ্যাপক ইকবাল হোসেন, অধ্যাপক জুলফিকার আলী, এডভোকেট শফিকুল ইসলাম লিটন, মহানগরী ছাত্রশিবিরের সাবেক সভাপতি আরাফাত হোসেন মিলন, মহানগরী সভাপতি রাকিব হাসান, দক্ষিণ জেলা সভাপতি আবু জার গিফারী, বৈষম্য বিরোধী ছাত্রআন্দোলনের সাইফ নেওয়াজ, খেলাফত মজলিশের জেলা সভাপতি মাওলানা এমদাদুল হক, মহানগর সভাপতি এফ এম হারুন অর রশীদ, খুলনা আলিয়া মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. মুফতি আব্দুর রহিম, জিপি এডভোকেট ড. মো. জাকির হোসেন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজের সাবেক সহ-সভাপতি আবু তৈয়ব, সাবেক নির্বাহী সদস্য শেখ দিদারুল আলম ও এইচ এম আলাউদ্দিন, মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনা সভাপতি মো. রাশিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রানা, খুলনা প্রেসক্লাবের আহবায়ক এনামুল হক ও সদস্য সচিব রফিউল ইসলাম টুটুল, খুলনা খুলনা সংবাদপত্র পরিষদের কোষাধ্যক্ষ তরিকুল ইসলাম প্রমুখ।