বগুড়া-১ (সোনাতলা-সারিয়াকান্দি) আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী, জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ শাহাবুদ্দিনকে নিয়ে চরম মিথ্যাচারের অভিযোগ উঠেছে দৈনিক দিনকাল এর বিরুদ্ধে। দিনকালে প্রকাশিত সংবাদে অধ্যক্ষ শাহাবুদ্দিনকে ভুয়া মুক্তিযোদ্ধা হিসেবে উপস্থান করা হয়। অধ্যক্ষ শাহাবুদ্দিনের প্রধান নির্বাচনী এজেন্ট এড. শাহীন মিয়া অভিযোগ প্রত্যাখ্যান করে প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ৩৬ বগুড়া -১ আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ শাহাবুদ্দিন এর বিরুদ্ধে দৈনিক দিনকাল পত্রিকায় মিথ্যা তথ্যের ভিত্তিতে গত ২৯/০১/২০১৬ ইং তারিখে মিথ্যা সংবাদ প্রকাশিত হয়েছে যা সাংবাদিকতার নীতির পরিপন্থী। প্রকৃত তথ্য হচ্ছে অধ্যক্ষ শাহাবুদ্দিন মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহন করতে ভারতে গমন করেন। ভারতের আসাম রাজ্যের ৭ নং সেক্টরের অধীন মানকের চর ট্রেনিং ক্যাম্পে এমপি তাহেরুল ইসলাম এর তত্ত্বাবধানে ট্রেনিং প্রাপ্ত হয় যাহার সকল ডকুম্যান্ট তাহার কাছে সংরক্ষিত আছে। উনার সাথে একই ক্যাম্পে অনেক মুক্তি যোদ্ধা ট্রেনিং প্রাপ্ত হয়ে মুক্তি যোদ্ধার সার্টিফিকেট অর্জন করেছে, কেউ কেউ সার্টিফিকেট অর্জন না করিয়া মারও গিয়াছে এবং অনেকেই জীবিত আছে,আবার কেউ কেউ মুক্তি যুদ্ধে অংশগ্রহণ না করেও ভুয়া সার্টিফিকেট গ্রহণ করেছে । মুক্তি যোদ্ধা পরিষদ কাউন্সিল আইন ২০২২ এর ২ (১০) ধারা অনুযায়ী শাহাবুদ্দিন সাহেব একজন প্রকৃত মুক্তি যোদ্ধা। ইতি পূর্বে দলীয় সরকার গুলো রাজনৈতিক উদ্দেশ্য তাহার নাম তালিকায় অন্তর্ভুক্ত করে নাই। তিনি কোন সুযোগ সুবিধা গ্রহণের জন্য মহান মুক্তি যোদ্ধা অংশ গ্রহণ করেন নাই। তাই তিনি সরকারী সুবিধা গ্রহণের জন্য তালিকায় নাম অন্তর্ভুক্ত করতে কোন চেষ্টা করেননি। তিনাকে বিগত ৫৪ বছর যাবৎ মুক্তিযুদ্ধা হিসাবে মুক্তিযুদ্ধাসহ সবাই পরিচয় দান করেছ। কেউ কোন আপত্তি করে নি। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার পর হইতে একটি মহল রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করতে মিথ্যা তথ্যের মাধ্যমে কুৎসা রটাচ্ছেন। গত ২২/০১/২০২৬ তারিখে হতে নির্বাচনী প্রচারনা শুরু হলে অধ্যক্ষ শাহাবুদ্দিন সরকারী নিয়ম অনুযায়ী ব্যানার, ফেস্টুন, লিফলেট সহ যাবতীয় প্রচারনা চালাচ্ছেন। উক্ত ব্যানার, ফেস্টুন, লিফলেট সহ কোন প্রচারনায়া উনি নামের আগে মুক্তি যোদ্ধা শব্দ ব্যবহার করেননি। তারপরও বিএনপি দলীয় কিছু মুক্তিযোদ্ধা মিথ্যা তথ্য ছড়াচ্ছে। যারা বিভ্রান্তি ছড়াচ্ছেন তারা একটি রাজনৈতিক দলের কর্মী হয়ে কাজ করছেন। দৈনিক দিনকাল পত্রিকা তথ্য যাচাই বাচাই ছাড়াই মিথ্যা তথ্যের উপর ভিত্তি করে অধ্যক্ষ শাহাবুদ্দিন সাহেবের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশ করেছে। ভবিষ্যতে এ ধরনের সংবাদ প্রকাশের ক্ষেত্রে সাংবাদিকতার নীতিমালা অনুসরণ করার জন্য আহ্ববান জানাচ্ছি এবং সংশ্লিষ্ট সবাই কে মিথ্যা তথ্য ছড়ানো হতে বিরত থাকতে অনুরোধ করছি।
গ্রাম-গঞ্জ-শহর
প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ
বগুড়া-১ আসনে জামায়াত প্রার্থীকে নিয়ে দিনকালের মিথ্যাচার
বগুড়া-১ (সোনাতলা-সারিয়াকান্দি) আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী, জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ শাহাবুদ্দিনকে নিয়ে চরম মিথ্যাচারের অভিযোগ উঠেছে