চুয়াডাঙ্গা সদর উপজেলার নূরনগর কলোনীপাড়ায় নির্বাচন-পরবর্তী সময়ে জামায়াতের অফিস ভাঙচুর, মসজিদের ইমামকে হুমকি ও হামলার অভিযোগকে কেন্দ্র করে এলাকাবাসীর মধ্যে তীব্র উত্তেজনা সৃষ্টি হয়েছে। ঘটনার প্রতিবাদে শুক্রবার বিকেলে এলাকাবাসীর উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান শুক্রবার (১৩ ফেব্রুয়ারি চুয়াডাঙ্গা পৌর এলাকার নূরনগর কলোনীপাড়া পূর্বপাড়া জামে মসজিদে নামাজ আদায় শেষে মসজিদের ইমাম মো. ইখলাস রহমান দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, মোনাজাতে কোনো তারেক রহমানের নাম উল্লেখ না করে ভবিষ্যতে সরকারকে জন্য দোয়া করায় স্থানীয় বিএনপি নেতা মো. মঞ্জুর রহমান ডাসা ইমাম ও মুয়াজ্জিনের সঙ্গে উত্তেজিত আচরণ করেন। একপর্যায়ে ইমামকে গালাগালি ও শারীরিকভাবে লাঞ্ছিত করেন। এ ঘটনাকে কেন্দ্র করে মসজিদের মুসল্লিদের সঙ্গে মঞ্জুর রহমান ডাসার বাকবিতণ্ডা হয়। পরিস্থিতি উত্তপ্ত হলে উভয় পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে এবং এতে কয়েকজন সামান্য আহত হন। আহতদের মধ্যে মঞ্জুর রহমান ডাসা চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, এ এঘটনার পর স্থানীয় বিএনপি নেতাকর্মীরা জামায়াতের অফিস ও জামায়াতের নেতাকর্মীদের দোকান পাটে হামাল ভাংচুর করে।