মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা : টাঙ্গাইলের মির্জাপুরে পাহাড় কেটে মাটি বিক্রির অপরাধে মোবাইল কোর্ট পরিচালনা করে এক ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
গত মঙ্গলবার (১৭ ফ্রেরুয়ারি) রাতে উপজেলার আজগানা ইউনিয়নের আজগানা এলাকায় অভিযান পরিচালনা করে ওই গ্রামের আবুল হাশেম সিকদারের ছেলে রাজিবকে জরিমানা করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তারেক আজিজ বলেন, অভিযোগের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করে মাটি বিক্রির দায়ে একজনকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫ (১) ধারা অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। পাহাড় রক্ষা করতে আমাদের অভিযান অব্যাহত থাকবে।