ফেনী সংবাদদাতা : ফেনী সদর উপজেলার শর্শদি ও দাগনভূঞা উপজেলার রাজাপুর ইউনিয়নে ভয়াবহ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত গৃহকর্তী হনুফা বেগম এবং ৫ ব্যবসায়ীর খোঁজখবর ও আর্থিক সহায়তা দিয়েছে জামায়াতে ইসলামী। গতকাল রবিবার সকালে জেলা জামায়াতের আমীর মুফতি আবদুল হান্নান অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ঘরটি পরিদর্শন করেন এবং জামায়াতে ইসলামীর পক্ষ থেকে নগদ ১০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করেন। এসময় শর্শদি ইউনিয়ন আমীর মাওলানা ফয়জুল্লাহ, সাবেক আমীর গিয়াস উদ্দিন, সেক্রেটারি হাফেজ ইয়াছিন, সাবেক মেম্বার আবুল বাশার, ইউনিয়ন ছাত্রশিবিরের সাবেক সেক্রেটারি আবু বকর আবিরসহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

একইদিন দুপুরে দাগনভূঞা উপজেলা রাজাপুর ইউনিয়নের কোরাইশমুন্সি বাজারে শুক্রবার রাতে ভয়াবহ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ ব্যবসায়ীর খোঁজখবর নেন মুফতি আবদুল হান্নান। তিনি ক্ষতিগ্রস্ত ৫ ব্যবসায়ীকে জেলা জামায়াতের পক্ষ থেকে নগদ ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করেন। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা হলেন- শাহাদাত হোসেন, মো: শাহাবুদ্দিন, কামাল উদ্দিন আজাদ, কামাল উদ্দিন মোল্লা, আবদুল মান্নান। এসময় ঢাকা মহানগর উত্তরের সহকারী সেক্রেটারি ডা. মোহাম্মদ ফখরুদ্দিন মানিক, উপজেলা আমীর মাওলানা গাজী সালা উদ্দিনসহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।