সাঁথিয়া (পাবনা) সংবাদদাতাঃ পাবনার সাঁথিয়ায় জমি সংকান্ত বিষয়কে কেন্দ্র করে আওয়ামী লীগ, ছাত্রলীগের হামলা, ঘটনাটি ঘটেছে উপজেলার শিবরামবাড়ি গ্রামে।

জানাযায়,শনিবার সন্ধ্যার পরে, উপজেলার কাশীনাথপুর ইউনিয়নের, শিবরামবাড়ি গ্রামের ইন্তাজেল ছেলে আব্দুল হাই লাবলু, হাবিবুর রহমানের ছেলে, ওয়াড আওয়ামীলীগের সেক্রেটারি আ: রহমান গংদের সাথে একই গ্রামের জামায়াতের গ্রাম কমিটির সভাপতি চাঁদ আলী গ্রুপের জমি সংক্রান্ত বিরোধ চলছিল। ঘটনার দিন শনিবার সন্ধ্যার পরে গ্রামের মাহাতাবের দোকানের সামনে চাঁদ আলীর ছেলে শফির সাথে রহমান গ্রুপের, লোকের সাথে কথা কাটাকাটি হলে শফির ভাই, বাবা বোন এগিয়ে আসলে পূর্ব পরিকল্পিতভাবে সু সংঘটিত থাকা রহমান গ্রুপের লোকজন অতর্কিত হামলা করে, এতে ঘটনাস্থলে চাঁদ আলী গ্রুপের ৬ জন গুরুত্বর আহত হয়। আহতরা হলো চাঁদ আলী(৬৩) চাঁদ আলীর ছেলে মাজেদ(৪৫), শফিকুল ইসলাম শফি(৩৫) মানিক(৩০), চাঁদ আলীর মেয়ে সাথি (২৫) ও মাজেদের ছেলে মারুফ (২২)। আহতদেরকে সাঁথিয়া , রাজশাহী ও পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এব্যাপারে চাঁদ আলীর ভাই আব্দুল রাজ্জাক বাদী হয়ে শনিবার রাতেই সাঁথিয়া থানায় একটি মামলা দায়ের করেছেন। পুলিশ রাতেই অভিযান চালিয়ে উপজেলার রঘুরামপুর গ্রামের মৃত কালু মোল্লার ছেলে উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক, আবু আল সাইদ (৪৩) কে আটক করেছে।এ ব্যাপারে সাঁথিয়া থানার ওসি রফিকুল ইসলাম জানান, মামলা হয়েছে আটককৃত আসামীকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে,এলাকায় পুলিশি টহল বাড়ানো হয়েছে,।এলাকা সূত্রে জানাযায়, আব্দুল হাই লাবলুর ছেলে পাবনা জেলা ছাত্রলীগের নেতা মাহমুদুল হাসান রনি, ফ্যাসিস্ট, সরকার পতনের পর, দীর্ঘদিন গা ঢাকা দিয়ে এলাকার বাইরে থাকলেও ১২ ফেব্রুয়ারি নির্বাচনের পর এলাকায় এসে বিভিন্ন লোককে ভয় ভীতি সহ, তাসের রাজত্ব কায়েম করছিল, এলাকাবাসীর পক্ষ থেকে থানা পুলিশকে বারবার বললেও থানা পুলিশ, কোন ব্যবস্থা না নেওয়ার কারণেই এই আক্রমণের শিকার হয় জামায়াত কর্মীরা।