চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের বিশেষ অভিযানে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, তিন রাউন্ড গুলি ও একটি সিএনজি উদ্ধার করা হয়েছে। এ সময় অবৈধ অস্ত্র ক্রয়-বিক্রয় সিন্ডিকেটের একজন সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয়।

সিএমপি মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. হাবিবুর রহমান প্রাং-এর সার্বিক দিকনির্দেশনা এবং সহকারী পুলিশ কমিশনার মো. মোস্তফা কামালের তত্ত্বাবধানে পুলিশ পরিদর্শক রমিজ আহমদের নেতৃত্বে টিম-০২ এই অভিযান পরিচালনা করে।

পুলিশ সূত্রে জানা যায়, গত বুধবার বিকেল পৌণে ৪টায় চান্দগাঁও থানাধীন বহদ্দারহাট মোড়ে দায়িত্ব পালনকালে গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশ জানতে পারে-কুয়াইশ কলেজ গেট এলাকা থেকে একটি সিএনজিযোগে একজন অবৈধ অস্ত্র ব্যবসায়ী পাঁচলাইশ থানাধীন বাদুরতলার দিকে যাচ্ছে।