দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা : কুমিল্লার হোমনা উপজেলায় এক প্রবাসীর স্ত্রী ও দুই শিশুসহ একই পরিবারের তিন সদস্যকে নৃশংসভাবে হত্যার ঘটনা ঘটেছে। উপজেলার ঘারমোড়া ইউনিয়নের মনিপুর গ্রামের জয়নুদ্দিন মুন্সি বাড়িতে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন- প্রবাসী জহিরুল ইসলামের স্ত্রী পাপিয়া আক্তার সুখি (৩২), তাঁর ৪ বছর বয়সী ছেলে মো. হোসাইন এবং ৫ বছর বয়সী ভাতিজা মো. জোবায়ের।

পুলিশের প্রাথমিক ধারণা, গত ১৬ ফেব্রুয়ারি রাত ৯টা থেকে ১৭ ফেব্রুয়ারি সকাল ৯টার মধ্যে যেকোনো সময় দুর্বৃত্তরা ঘরে ঢুকে এই হত্যাকা- চালায়। ঘাতকরা লাশগুলো ঘরের পৃথক দুটি কক্ষে রেখে পালিয়ে যায়। খবর পেয়ে হোমনা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তদন্ত শুরু করেছে। হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোরশেদুল আলম চৌধুরী জানান, “অজ্ঞাতনামা ব্যক্তিরা ঘরে প্রবেশ করে এই তিনজনকে হত্যা করেছে বলে আমরা প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছি। পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে এবং দ্রুত অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।” হত্যাকা-ের সঠিক কারণ এখনো জানা যায়নি।