মাগুরা সংবাদাতা : মাগুরায় রমযানের নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণ রাখতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণের পক্ষ থেকে একতা কাচা বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে পাঁচটি প্রতিষ্ঠানকে ২৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সম্প্রতি মাগুরা ঢাকা রোড এলাকায় একতা কাচা বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। এ সকল ব্যবসা প্রতিষ্ঠানে প্রকৃত বিল ভাউচার, ট্রেড লাইসেন্স রেনু না থাকা, ক্রয় ও বিক্রয় মূল্য না টানানো অভিযোগে জরিমানা করা হয়। মাগুরা জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সজল আহমেদ ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এ পাঁচটি প্রতিষ্ঠানকে জরিমানা করেন।