আদমদীঘি (বগুড়া) সংবাদদাতা : বগুড়ার আদমদীঘিতে মাজেদুল ইসলাম (২২) নামের এক যুবকেল ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গত শুক্রবার (১৩ ফেব্রুয়ারী) সন্ধ্যা ৭টায় আদমদীঘি উপজেলার কোমারপুর শিয়ালাগাড়ী গ্রামে এ ঘটনা ঘটে। মাজেদুল ইসলাম ওই গ্রামের সামছুল ইসলামের ছেলে ও দুই সন্তানের জননী।
জানাযায়, গত শুক্রবার মাজেদুল ইসলামের স্ত্রী পিত্রালয়ে ছিলেন। পারিবারিক কলহের জেরধরে তার স্ত্রীর সাথে অভিমান করে বিকেলে কোন এক সময় কোমারপুর শিয়ালাগাড়ী মাজেদুল ইসলাম তার শয়ন ঘরে তালার তীরের সাথে গলায় দড়ির ফাঁস দিয়ে ঝুলন্ত ছিল। সন্ধ্যায় প্রতিবেশিরা তাকে ডাকতে গিয়ে দেখতে পান মাজেদুল ইসলামের ঝুলন্ত লাশ। খবর পেয়ে রাতে পুলিশ লাশ উদ্ধার করে পরিবারের নিকট হস্তান্তর করে। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ আতাউর রহমান জানান, পরিবারের কেউ বাদী না হওয়ায় লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।