মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা : মির্জাপুর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক সাবেক তিনবারের চেয়ারম্যান পদপ্রার্থী বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেন। গত রবিবার মির্জাপুর প্রেসক্লাবে এক অনারম্বর অনুষ্ঠানের মাধ্যমে যোগদান কার্যক্রম সম্পন্ন হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মির্জাপুর উপজেলা এমপি পদপ্রার্থী ও জেলা শিক্ষা বিষয়ক সম্পাদক মাওলানা আব্দুল্লাহ তালুকদার, উপজেলা আমির ইয়াহইয়া খান মারুফ, উপজেলা সেক্রেটারি আবুল কাশেম মৃধা, গোড়াই ইউনিয়ন আমির জাহাঙ্গীর আলম শাহজাহান প্রমূখ। দীর্ঘদিন ধরে জাতীয় পার্টির সঙ্গে থাকা আবুল কাশেমের দল পরিবর্তনের এ সিদ্ধান্তে রাজনৈতিক অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছে। এই বিষয়ে আবুল কাশেম এর নিকট জানতে চাওয়া হলে তিনি বলেন, জামায়াতের আদর্শে অনুপ্রাণিত হয়ে ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ গঠনের লক্ষ্যে জামায়াতে ইসলামীতে যোগদান করেছি। তিনি আরো বলেন, দুনিয়ার লালসা থাকলে সরকারি দলে যোগদান করতে পারতাম। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই যোগদান মির্জাপুর রাজনৈতিক অঙ্গনে ইতিবাচক ভারসাম্য আনতে পারে।
গ্রাম-গঞ্জ-শহর
মির্জাপুর জাতীয় পার্টির সাধারণ সম্পাদকের জামায়াতে যোগদান
মির্জাপুর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক সাবেক তিনবারের চেয়ারম্যান পদপ্রার্থী