রামগতি (লক্ষ্মীপুর) সংবাদদাতা : লক্ষ্মীপুরের রামগতিতে দৈনিক গনমুক্তি পত্রিকার উপজেলা প্রতিনিধি (সাংবাদিক) ও চরসীতা তোরাব আলী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাস্টার জহিরুল ইসলামের বাড়িসহ দুই বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় ডাকাতরা নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। খবর পেয়ে লক্ষ্মীপুর সহকারী পুলিশ সুপার রামগতি অঞ্চল সার্কেল শামসুল আলম ও রামগতি থানা ওসি লিটন দেওয়ান ঘটনাস্থল পরিদর্শন করেন। সম্প্রতি গভীর রাতে উপজেলার চরমিজ ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের চর মেহার গ্রামের দুই বাড়িতে সংঘবদ্ধ ডাকাতির ঘটনা ঘটে।
৫-৬ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল প্রথমে রাত তিনটার দিকে সাংবাদিক জহির মাস্টারের বাড়িতে ডাকাতি করে, পরে তারা একই এলাকার আবুল কালাম বাড়িতে ডাকাতি করে পালিয়ে যায়।
মাস্টার জহিরুল ইসলাম জানান, ডাকাতদের ৫-৬ জনের একটি সংঘবদ্ধ দল বাড়িতে এসে সাবাল দিয়ে জোর পূর্বক তার ঘরের দরজা ভেঙে ঘরে প্রবেশ করে।এসময় দেশীয় অস্ত্র হাতে মুখোশ পরা চারজন ডাকাত তাদের জিম্মি করে ফেলে পরে তারা ঘরে আসবাপত্র তছনছ করে এক ভরি ওজনের স্বর্ণ ও একটি এনড্রয়েড সেটসহ প্রায় তিন লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। ঘরে ডাকাত ঢুকেছে বুঝতে তার কলেজ পড়ুয়া মেয়ে তানহা চিৎকার করে মানুষ ডাকতে থাকে তার চিৎকার শুনে ওই বাড়ির এক ব্যক্তি এগিয়ে আসে ততক্ষণে ডাকাতরা ডাকাতি শেষে বেরিয়ে পড়ছিল সামনে পেয়ে ডাকাতরা তাকে পিটিয়ে আহত করে চলে যায়।
ধারণা করা হচ্ছে একই সংঘবদ্ধ ডাকাত দল আধা কিলোমিটার দুরে একই গ্রামের আলেকজান্ডার - সোনাপুর আঞ্চলিক সড়কের পাশে আজহার মাস্টারের বাড়ির বাসিন্দা মো.আবুল কালামের বাড়িতে গিয়ে ৫-৬ জনের একটি ডাকাত দল তার কাচা ঘরের সিধ কেটে ঘরে ঢুকে। এসময় ডাকাতরা আবুল কালাম ও তার ছেলে এবং স্ত্রী কে মুখে কাপড় দিয়ে বেধে পেলেন, পরে তারা ঘরের আসবাবপত্র তচনচ করে নগদ ১ লাখ ১০ হাজার টাকা এবং স্বর্ণালংকারসহ প্রায় ৩ লাখ টাকার মালামাল নিয়ে চলে যান।