গাইবান্ধা সংবাদদাতা : গোবিন্দগঞ্জে পবিত্র রমযান ও ঈদুল ফিতরকে সামনে রেখে ১৭টি ইউনিয়ন এবং ১টি পৌরসভায় সুবিধা বঞ্চিত ও দরিদ্র মানুষের মাঝে ফুড প্যাকেজ বিতরণ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় ইউনিট সদস্য, সাবেক জেলা আমীর, বিশিষ্ট চিকিৎসক ও রাজনীতিবিদ ডাক্তার আব্দুর রহিম সরকার। সম্প্রতি উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজনে সুবিধা বঞ্চিত ও দরিদ্র মানুষের মাঝে রমযান ও ঈদ উপহার হিসেবে বিতরণ করেন তিনি। এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী ও জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি নুরুন্নবী প্রধান উপজেলা আমীর মোঃ আবুল হোসেন সরকার কাটাবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী ও নায়েবে আমীর মাওলানা আব্দুল বারী মিয়া উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ও উপজেলা সেক্রেটারি মাওলানা আবুল কালাম আজাদ পৌর মেয়র পদপ্রার্থী সহকারী সেক্রেটারি আশরাফুল ইসলাম রাজু সহকারী সেক্রেটারি ও যুব বিভাগের সভাপতি মাওলানা মশিউর রহমান মন্ডল উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ও শিবপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবু আল মাহমুদ চিনু প্রভাষক হাসান সাইদ তালুকদার ও বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক ও জামায়াতের অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং সুধী সমাজ উপস্থিত ছিলেন।
গ্রাম-গঞ্জ-শহর
গোবিন্দগঞ্জে সুবিধাবঞ্চিত ও দরিদ্র মানুষের মাঝে রমযান ও ঈদ উপহারসামগ্রী বিরতণ
গোবিন্দগঞ্জে পবিত্র রমযান ও ঈদুল ফিতরকে সামনে রেখে ১৭টি ইউনিয়ন এবং ১টি পৌরসভায় সুবিধা বঞ্চিত ও দরিদ্র মানুষের মাঝে ফুড প্যাকেজ বিতরণ করেন