দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা : পবিত্র মাহে রমযান উপলক্ষ্যে কুমিল্লার দাউদকান্দি উপজেলার সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ১০টায় দাউদকান্দি পৌরসদরের মডেল মসজিদ সংলগ্ন পৌরসভা জামায়াত কার্যালয়ে এই ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।দাউদকান্দি পৌরসভা জামায়াতের সেক্রেটারি মাওলানা শাহজাহান তালুকদার-এর সঞ্চালনায় সকাল ১০টায় এই ইফতার বিতরণ কার্যক্রম শুরু হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা (উত্তর) শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি মাওলানা মোশাররফ হোসেন।প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মোশাররফ হোসেন বলেন, “জামায়াতে ইসলামী সবসময় আর্তমানবতার সেবায় কাজ করে আসছে। রমজানের এই পবিত্র মাসে সাধারণ মানুষের কষ্ট লাঘবে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা। সমাজের বিত্তবানদেরও উচিত অসহায় মানুষের সাহায্যে এগিয়ে আসা।” অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন আবুল কাশেম প্রধানীয়া,রেজাউল করিম,আবু বকর সিদ্দিক,আব্দুল হামিদ (কাউন্সিলর),আব্দুল্লাহ সহ স্থানীয় নেতৃবৃন্দ।ইফতার সামগ্রী বিতরণ শেষে দেশ ও জাতির সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর শান্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পৌরসভা জামায়াতের পক্ষ থেকে জানানো হয়,আসন্ন ঈদেও সাধারণ মানুষের কল্যাণে এ ধরনের জনহিতকর কার্যক্রম অব্যাহত থাকবে।
গ্রাম-গঞ্জ-শহর
দাউদকান্দিতে সুবিধাবঞ্চিতদের মাঝে জামায়াতের ইফতারসামগ্রী বিতরণ
পবিত্র মাহে রমযান উপলক্ষ্যে কুমিল্লার দাউদকান্দি উপজেলার সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
Printed Edition