চৌগাছা (যশোর) সংবাদদাতা : যশোরের চৌগাছায় কৃষকদের মাঝে পাট বীজ ও সার বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে শনিবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ইসলাম। প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য ডা. মোসলেহ উদ্দিন ফরিদ। আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মুশাব্বির হুসাইন। উপস্থিত ছিলেন জামায়াতের আমীর মাওলানা গোলাম মোর্শেদ , নায়েবে আমীর মাওলানা নুরুল ইসলাম,সেক্রেটারি মাওলানা নুরুজ্জামান, সহকারী সেক্রেটারি কামাল আহমেদ , সাংবাদিক রহিদুল ইসলাম খান, মাওলানা গিয়াস উদ্দিন প্রমুখ। অনুষ্ঠানে ৩ হাজার ২৮০ জন কৃষককে বিভিন্ন ফসলের বীজ ও সার বিতরণ করা হয়।
গ্রাম-গঞ্জ-শহর
চৌগাছায় বীজ সার বিতরণ
যশোরের চৌগাছায় কৃষকদের মাঝে পাট বীজ ও সার বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে শনিবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে