সাতক্ষীরা সংবাদদাতা : সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নূরনগর ইউনিয়নে সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে ইফতার বিতরণ করেছে জামায়াতে ইসলামী। গত শনিবার বিকেলে ইউনিয়ন জামায়াত কার্যালয়ে আয়োজিত এই কর্মসূচিতে দলটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন জামায়াতের আমীর ডাঃ মোঃ রুহুল আমিন এবং পরিচালনা করেন সেক্রেটারি শেখ লিয়াকত হোসেন বাবু। প্রধান অতিথির বক্তব্যে উপজেলা জামায়াত আমীর মাওলানা আব্দুর রহমান বলেন, ‘আমরা চাই না কেউ জনগণের অধিকার হরণ করুক। সৎ মানুষের শাসন প্রতিষ্ঠিত হলে সমাজ থেকে চাঁদাবাজি ও দখলদারিত্ব দূর হবে।’
বিশেষ অতিথি ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা গোলাম মোস্তফা ও শূরা সদস্য মাওলানা আব্দুল মজিদ। এছাড়া ইউনিয়ন ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান এবং ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দেন। শেষে ইফতার বিতরণের মাধ্যমে কর্মসূচি শেষ হয়।
দেওয়ানগঞ্জ (জামালপুর)
জামায়াতে ইসলামী দেওয়ানগঞ্জ পৌরসভার উদ্যোগে এক সুধী সমাবেশ ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। দেওয়ানগঞ্জ কামিল মাদ্রাসা মিলনায়তনে অনুষ্ঠিত মাহফিলে সভাপতিত্ব করেন দেওয়ানগঞ্জ পৌরসভার আমীর হাফেজ আতিকুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সুধী সমাবেশ ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জামালপুর জেলা সাবেক জেলা আমীর এডভোকেট নাজমুল হক সাইদী। আলোচনা করেন জামালপুর জেলা আমীর মাওলানা আব্দুস সাত্তার, সাবেক ছাত্রনেতা আশিকুর রহমান শান্ত, মাওলানা মোকাদ্দেছ হোসেন, কাজী আতিকুর রহমান ও জহুরুল হকসহ প্রমুখ।
আশাশুনি
আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়ন জামায়াতের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ মার্চ) বিকাল ৪ টায় প্রতাপনগর এ বি এস ফাজিল মাদ্রাসা মাঠে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ইউনিয়ন আমীর উপাধ্যক্ষ মাওঃ অহিদুজ্জামানের সভাপতিত্বে ও সেক্রেটারি মাওঃ আল-আমিন এর সঞ্চালনায় ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শূরা ও খুলনা অঞ্চল টিম সদস্য আলহাজ্ব হাফেজ মুহাদ্দিস মাওঃ রবিউল বাশার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আমীর আবু মুছা তারিকুজ্জামান তুষার, নায়েবে আমীর মাওঃ নুরুল আবসার মুরতাজা, নায়েবে আমীর সাবেক ইউপি চেয়ারম্যান অধ্যাপক আলহাজ্ব মাওঃ আব্দুল মান্নান, উপজেলা সেক্রেটারি অধ্যাপক মাওঃ আনওয়ারুল হক, সহ-সেক্রেটারি শাহ অহিদুজ্জামান শাহিন, উপজেলা সমাজ কল্যাণ সম্পাদক মাও. রিয়াছাত আলী, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অধ্যাপক শাহাজান আলী। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাওলানা শফিকুল ইসলাম, মাওলানা কামরুজ্জামান, ছাত্রশিবির সভাপতি মহিববুল্লাহ প্রমুখ।
উলিপুর (কুড়িগ্রাম)
কুড়িগ্রামের উলিপুরে জাতীয়তাবাদী টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (জেটেব) এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ মার্চ) উপজেলার গুনাইগাছ ইউনিয়নের নাগড়াকুরা বাজারে বিএনপির কেন্দ্রীয় নির্দেশনাক্রমে সারা দেশব্যাপী তৃণমূল পর্যন্ত ইফতার ও দোয়া মাহফিল কর্মসূচির ধারাবাহিকতায় জেটেব এর আয়েজনে এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেটেব কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি ইঞ্জি. মো. আবু সাঈদ জনী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাজ্জাকুল হোসেন রিপন।
এ ছাড়া উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্থানীয় ইউনিয়ন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জি. আবু সাঈদ জনী স্বতঃস্ফূর্তভাবে জেটেব আয়োজিত ইফতার মাহফিলে যোগ দেওয়ার জন্য ধন্যবাদ জানিয়ে বলেন, ‘আমরা সবাই মহান স্বাধীনতার ঘোষক বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের সৈনিক ও দেশ নায়ক তারেক রহমানের বিশ্বস্ত কর্মী হিসেবে দেশ ও দেশের মানুষের জন্য ঐক্যবদ্ধ হয়ে কাজ করবো। বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের উদ্দেশে বলেন অনিয়ম দুর্নীতি ও সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তুলে আগামী প্রজন্মের বাসযোগ্য আধুনিক সুখি সমৃদ্ধ উলিপুর উপজেলা গড়তে ও দেশের মানুষের প্রত্যাশা পূরণে কাজ করতে আহ্বান জানান তিনি।’
ইফতারের পূর্বে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা ও তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় ও বিশ্বের মুসলিম উম্মাহর শান্তি কামনায় বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
ঝালকাঠি
ঝালকাঠিতে ধ্রুবতারা ইয়ূথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের উদ্যোগে প্রতিবছরের ন্যায় এবছরও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ মার্চ) বিকেলে ঝালকাঠি প্রেসক্লাব হলরুমে জেলা কমিটির সভাপতি আব্দুল হান্নানের সভাপতিত্বে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) উপাধ্যক্ষ রিয়াজুল ইসলাম বাচ্চু, জেলা কমিটির উপদেষ্টা সাবেক যুব উন্নয়ন কর্মকর্তা আল আমিন বালাই, অন্যতম এডভোকেট মুশফিকুর রহমান বাবু, সংগঠনের বরিশাল বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক মার্জিয়া আলম, সহ-সভাপতি মোঃ শাকিল রনি হাওলাদার।
বক্তারা রমজানের তাৎপর্য ও গুরুত্ব উপর আলোকপাত করেন। এছাড়াও ধ্রুবতারা ইয়ূথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন এর কার্যক্রম পর্যালোচনা করে প্রশংসা করা হয়।
সৈয়দপুর (নীলফামারী)
নীলফামারীর সৈয়দপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে ব্যবসায়ীদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৪ মার্চ) বিকাল ৪ টায় পৌর কমিউনিটি সেন্টারে এর আয়োজন করা হয়। জামায়াতের সৈয়দপুর শহর শাখা আয়োজিত এই অনুষ্ঠানে রমজান ও যাকাতের তাৎপর্য শীর্ষক আলোচনা রাখা হয়েছিল।
এই আলোচনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক মাওলানা আন্তাজুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন জেলা সহকারী সেক্রেটারি ও জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাডভোকেট আল ফারুক আব্দুল লতিফ এবং সৈয়দপুর উপজেলা আমীর ও জেলা শূরা সদস্য হাফেজ মাওলানা আব্দুল মুনতাকিম।
সৈয়দপুর শহর জামায়াতের আমীর শরফুদ্দীন খানের সভাপতিত্বে অনুষ্ঠানের সঞ্চালনা করেন শহর শাখার সেক্রেটারি মাওলানা ওয়াজেদ আলী। বক্তব্য রাখেন, সৈয়দপুর ব্যবসায়ী সমিতির সভাপতি আলতাফ হোসেন, নীলফামারী জেলা বাস মালিক সমিতির সভাপতি শাহনেওয়াজ শানু, পেশাজীবী পরিষদের সভাপতি সেকেন্দার আলী, শুটকি ব্যবসায়ী প্রতিনিধি মোখলেছুর রহমান।
উপস্থিত ছিলেন, সৈয়দপুর প্রেসক্লাবের আহ্বায়ক শওকত হায়াৎ শাহ, সদস্য সচিব নজরুল ইসলাম, ব্যবসায়ী সমিতির সেক্রেটারি ও রেল শ্রমিক নেতা আব্দুর রাজ্জাক, সৈয়দপুর উপজেলা জামায়াতের নায়েবে আমীর শফিকুল ইসলাম, হোমিওপ্যাথিক ডক্টর্স এসোসিয়েশনের সভাপতি ডা. জাবেদ আলমসহ বিভিন্ন ব্যবসায়ী ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ এবং সুধীজন।
চুনারুঘাট (হবিগঞ্জ)
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার রাণীগাঁও ইউনিয়ন জামায়াত ইসলামীর উদ্যোগে রমযানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে শনিবার(১৫ মার্চ) বাদ আছর রাণীগাঁও ইউনিয়ন পরিষদ মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন জামায়াত ইসলামীর সভাপতি মোঃ আবু তাহের। ইউনিয়ন জামায়াতের সহ-সভাপতি মোঃ আজহারুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াত ইসলামীর সহ-সেক্রেটারি ও চুনারুঘাট উপজেলার সানখলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা জামায়াত ইসলামীর আমীর মাওলানা মোঃ ইদ্রিছ আলী, রুকন মাওলানা তাজুল ইসলাম, রাণীগাঁও ইউনিয়ন জামায়াত ইসলামীর সেক্রেটারি আজিজুর রহমান সিতু, সাবেক সভাপতি তোফায়েল আহমেদ সানু, দৈনিক সংগ্রাম-এর চুনারুঘাট উপজেলা প্রতিনিধি সাংবাদিক শেখ মোঃ হারুনুর রশিদ, শিল্প ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ আবু ছালেহ, সমাজ কল্যাণ সম্পাদক ছালেহ আহমেদ খলিল প্রমুখ।
বান্দরবান
চট্টগ্রামের সাতকানিয়া থানা প্রশাসনের কর্মকর্তাদের সাথে বাংলাদেশ জামায়াতে ইসলামী উত্তর সাতকানিয়া (সাংগু) সাংগঠনিক থানা শাখার উদ্যেগে এক মতবিনিময় সভা ও ইফতার মাহফিল কেরানীহাটস্থ আল-আকসা রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়।
থানা আমীর মাস্টার সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহেদুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন ওসি তদন্ত মো: সুদীপ্ত রেজা। থানা সেক্রেটারি এডভোকেট মো: ইলিয়াছের সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন থানা নায়েবে আমীর অধ্যাপক জয়নাল আবেদীন, থানা কর্মপরিষদ সদস্য আবছারুল মোমেন, কাজী এয়ার মোহাম্মদ, বাজালিয়া ইউনিয়ন সভাপতি মাশুকুর রহমান, সেক্রেটারী অধ্যক্ষ ইসমাইল মোহাম্মদ রাশেদ, খাগরিয়া ইউনিয়ন সভাপতি আবুল খায়ের, কালিয়াইশ ইউনিয়ন আমীর সাংবাদিক আবুল বশর ছিদ্দিকী, সেক্রেটারি আবুল বশর জিহাদী, কেউচিয়া ইউনিয়ন আমীর মাষ্টার নুরুল হোসেন, সেক্রেটারি জাহেদুল ইসলাম, কেরানীহাট শাখা সেক্রেটারী মওলানা আব্দুল মালেক, দোহাজারী পৌরসভার আমীর জমির আদনান, সেক্রেটারি অধ্যাপক মোজাম্মেল হক, ধোপাছড়ি ইউনিয়ন সভাপতি নুরুল আমিন, সেক্রেটারি সিরাজুল ইসলাম, ধর্মপুর ইউনিয়ন সভাপতি জয়নাল আবেদীন সুমন, সহ সভাপতি রীপন উদ্দিন প্রমুখ ও থানা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ।
বান্দরবান
নাইক্ষ্যংছড়ি উপজেলার সদর ইউনিয়নের ১ নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর উদ্যোগে মাহে রমযানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল উপজেলা জামায়াত অফিসে অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৪ মার্চ) ওয়ার্ড সভাপতি আজিজুল হাকিম সভাপতিত্বে ও সেক্রেটারি মোহাম্মদ জয়নাল আবেদীন সঞ্চালনায় অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা ওমর ফারুক সিরাজী। তিনি বলেন, বৈষম্যমুক্ত সমাজ বিনির্মাণে মাহে রমযানের শিক্ষাকে কাজে লাগাতে হবে। পবিত্র রমযান আমাদেরকে তাকওয়া অর্জনের শিক্ষা দেয়। এর আলোকে নিজেদেরকে পরিবর্তনের মাধ্যমে বৈষম্যহীন সুখী সমৃদ্ধ সমাজ প্রতিষ্ঠায় সকলকে এগিয়ে আসতে হবে। এতে প্রধান বক্তার আলোচনা পেশ করেন বাংলাদেশ শ্রমিককল্যাণ ফেডারেশনের চট্টগ্রাম দক্ষিণ জেলার সহ-সভাপতি মাওলানা রফিক বসরী। বিশেষ অতিথি উপজেলা জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ আবু নাসের, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হামিদুল হক, উপজেলা মডেল মডেল মসজিদের পেশ ইমাম ও খতিব মাওলানা আবু তাহের নোমানী, উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য, নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও নাইক্ষ্যংছড়ি দৈনিক সংগ্রামের প্রতিনিধি সংবাদিক মাহমুদুল হক বাহাদুর, সদর ইউনিয়নের জামায়াতের আমীর মাস্টার আব্দুর গফুর, সোনাইছড়ি ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা মোহাম্মদ ছুরুত আলমসহ জামায়াতে ইসলামী ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া মোনাজাত পরিচালনা করা হয়।
বাঁশখালী
বাঁশখালী সরকারি আলাওল কলেজ মাঠে পৌরসভা বিএনপির আহ্বায়ক রাসেল ইকবাল মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা।
পৌরসভা বিএনপি নেতা মোশারফ হোসেন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, প্রবীণ বিএনপি নেতা সাখাওয়াত জামান দুলাল, উপজেলা বিএনপির আহ্বায়ক মাস্টার লোকমান আহমদ, পৌরসভা বিএনপি যুগ্ম আহ্বায়ক এডভোকেট নাছির উদ্দীন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও কালীপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আমিনুর রহমান চৌধুরী, উপজেলা বিএনপি সদস্য সচিব ও ছনুয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রেজাউল হক চৌধুরী, পৌরসভা বিএনপি সদস্য সচিব খোরশেদ আলম আইয়ুব, শীলকূপ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা মোহাম্মদ মুহসিন, উপজেলা যুবদল সদস্য সচিব মোঃ রাশেল চৌধুরী, পৌরসভা বিএনপি কারানির্যাতিত নেতা তমিজউদদীনসহ উপজেলা-পৌরসভা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
চৌদ্দগ্রাম (কুমিল্লা)
কুমিল্লার চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে চৌদ্দগ্রাম কাচ্চি প্যালেসে আয়োজিত অনুষ্ঠানে ইফতার পূর্ব আলোচনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জামাল হোসেন। প্রধান বক্তা ছিলেন ডায়ানামিক ট্রেডার্সের স্বত্বাধিকারী ও বিশিষ্ট সমাজসেবক জসিম উদ্দিন। চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের সভাপতি সিরাজুল ইসলাম ফরায়েজীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বেলাল হোসাইনের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি জিএম তাহের পলাশী, সাবেক সাধারণ সম্পাদক সাজেদুর রহমান মোল্লা হিরণ, চৌদ্দগ্রাম বাজার পরিচালনা কমিটির সাবেক সেক্রেটারি খোরশেদ আলম, উপজেলা জাতীয় পার্টির (জাফর) সাধারণ সম্পাদক মোঃ মনিরুল ইসলাম, কুমিল্লা মহানগর কলেজের চেয়ারম্যান শহীদুল ইসলাম জিয়া, থানার পরিদর্শক তদন্ত মোঃ গুলজার আলম, আল মক্কা ট্রাভেলসের স্বত্বাধিকারী মুফতি খোরশেদ আলম, পৌর জামায়াতের নায়েবে আমীর কাজী এয়াছিন, সাধারণ সম্পাদক মোশারফ হোসেন ওপেল, ছাত্র প্রতিনিধি মামুন মজুমদার।
বোদা (পঞ্চগড়)
পঞ্চগড়ের বোদা উপজেলা জিয়া পরিষদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবারে এ মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক আফাজুল ইসলাম, সদস্য সচিব আসাদুল্লাহ আসাদ, পৌর বিএনপির সভাপতি আব্দুস সামাদ তারা, সাধারণ সম্পাদক দিলরেজা ফেরদৌস চিন্ময়, জিয়া পরিষদের সভাপতি জাকারিয়া, পৌর সভাপতি সামিউল ইসলাম রন্টু প্রমুখ।
মীরসরাই
মীরসরাই উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে “পবিত্র মাহে রমযানের তাৎপর্য” শীর্ষক আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ১৪ মার্চ বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে ক্লাবের সহ- সভাপতি রাজিব মজুমদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আনোয়ারুল হক নিজামী’র সঞ্চালনায় অনুষ্ঠানে পবিত্র কুরআন তেলাওয়াত করেন উপজেলা মডেল মসজিদর ইমাম মাওলানা তাছলিম উদ্দিন, উদ্বোধনী বক্তব্য রাখেন সাবেক সাধারণ সম্পাদক নাছির উদ্দিন, শুভেচ্ছা বক্তব্য রাখেন সাবেক সভাপতি বিপুল দাশ, এই সময় আরো বক্তব্য রাখেন মীরসরাই উপজেলা নির্বাহী অফিসার মাহফুজা জেরিন, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন, মীরসরাই থানা অফিসার ইনচার্জ আতিকুর রহমান, মীরসরাই উপজেলা বিএনপির আহ্বায়ক শাহীদুল ইসলাম চৌধুরী, মিরসরাই উপজেলা বিএনপির সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন, সাবেক কাস্টমস্ কর্মকর্তা কামরুল ইসলাম চৌধুরী, মীরসরাই উপজেলা জামায়াতের আমীর মাওলানা নুরুল কবির, মিরসরাই উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাইন উদ্দিন মাহমুদ, বারইয়ারহাট পৌর বিএনপি’র সাবেক সভাপতি মাঈন উদ্দিন লিটন, মীরসরাই উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সরোয়ার হোসেন রুবেলসহ প্রমুখ।
ঝিনাইদহ
বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঝিনাইদহ সদর উপজেলার ৯ নং পোড়াহাটি ইউনিয়ন জামায়াতের উদ্যোগে গণ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে পোড়াহাটি ইউনিয়নের মধুপুর মাধ্যমিক উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
পোড়াহাটি ইউনিয়ন আমীর আকিদুল ইসলামের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মুহাদ্দিস রবিউল ইসলাম, বিশেষ আলোচক হিসাবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ সদর উপজেলা সেক্রেটারি আলী আহসান, সহকারী সেক্রেটারি আলমগীর হোসেন, ঝিনাইদহ জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি হারুন উর রশিদ, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনে বাইতুল মাল সম্পাদক টিপু সুলতান, ইসলামী ব্যাংকের ডাকবাংলা আরডিও শাখার ম্যানেজার হারুন উর রশিদ, শহর শিবির সেক্রেটারি আব্দুল্লাহ আল মামুন, অনুষ্ঠানটি পরিচালনা করেন ইউনিয়ন যুব বিভাগের সভাপতি রাকিবুজ্জান, সার্বিক তত্ত্বাবধানে ছিলেন -ইউনিয়ন অফিস ও প্রচার সম্পাদক আনোয়ার সাইদ, টেক্সটাইল কলেজ শিবির সভাপতি হাবিবুল্লাহ, নূরানী ট্রেনিং সেন্টার ইউনিটের সভাপতি শাহিন আলম।
এ গণইফতার মাহফিলে ইউনিয়নের প্রায় ৪ হাজার মানুষ ইফতার করেন।
পাঁচবিবি (জয়পুরহাট)
পাঁচবিবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী পৌর শাখার আয়োজনে শনিবার পাঁচবিবি ডিগ্রী কলেজ মিলানায়তনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মাহফিলে সভাপতিত্ব করেন পৌর আমীর মাওঃ আবুল বাশার। মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াত নেতা সাবেক উপজেলা চেয়ারম্যান সহকারী অধ্যাপক মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আমীর সুজাউল করিম, উপজেলা সেক্রেটারি আবু সুফিয়ান মুক্তারসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। অনুষ্ঠান পরিচালনা করেন পৌর জামায়াতের সেক্রেটারি গোলাম রব্বানী। দোয়া মাহফিল পরিচালনা করেন স্টেশন জামে মসজিদের খতিব মাওঃ ইয়াহিয়া।
চট্টগ্রাম ব্যুরো : কাক্সিক্ষত সংস্কার, যথাযথ বিচার ও সুষ্ঠু নির্বাচন ছাড়া অন্তর্বর্তী সরকারের পিছু হটার কোন সুযোগ নেই বলে মনে করেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। সরকার কখনো বিএনপি কখনো ছাত্রদের মন যুগিয়ে চলতে গিয়ে নিজেদের অবস্থান দুর্বল করে ফেলছে। এই সরকার যদি তার লক্ষ্য অর্জনে সফল না হয় তাহলে ভবিষ্যতে সরকারের সাথে সংশ্লিষ্ট সকলকে কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হবে বলেও তিনি সতর্ক করেন। গত শনিবার এবি পার্টি চট্টগ্রাম মহানগর আয়োজিত ‘রাজনীতিবিদ, শিক্ষাবিদ, বুদ্ধিজীবী, সাংবাদিক ও ব্যবসায়ীদের সম্মানে ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে তিনি এ কথা বলেন।