চাঁপাইনবাবগঞ্জ সংবাদদাতা

নির্বাচনী ইশতেহার অনুযায়ী গ্রিন-ক্লিন সিটি হিসেবে চাঁপাইনবাবগঞ্জকে গড়ে তোলার লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও ঢাকা মহানগরীর জামায়াতের দক্ষিনের আমীর সংসদ সদস্য নূরুল ইসলাম বুলবুল-এর উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানে নামেন। গতকাল সোমবার সকাল সাড়ে ৯টা থেকে চাঁপাইনবাবগঞ্জ শহরের বড় ইন্দারা মোড় থেকে এই কর্মসূচি শুরু করে বাতেন খাঁ মোড়ে গিয়ে শেষ হয়। কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে এমপি নূরুল ইসলাম বুলবুল বলেন, চাঁপাইনবাবগঞ্জকে পরিচ্ছন্ন, বসবাসযোগ্য ও স্বাস্থ্যকর উপযোগী হিসেবে গড়ে তুলতে চায়। সবুজের নগরী হিসেবে পরিণত করার জন্য এ কার্যক্রম শুরু করা হলো, তা অব্যাহত থাকবে। পরিস্কার পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। ঈমানের দাবী পূরনের পাশাপাশি মানবতার কল্যাণে মানুষের উপকার ও মানুষ যাতে করে নিঃশ^াস নিতে পারে এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে পারে তার জন্য এ যাত্রা শুরু। এ শহরের পাশাপাশি ইউনিয়নের যে অপরিচ্ছন্ন অবস্থা এখান থেকে জনগণকে যাতে মুক্তি দিতে পারা যায়, তাই এর অভিযাত্রা। এ অভিযাত্রা অব্যাহত রাখবো ইনশাআল্লাহ, তা শুরু হলো। তিনি আরও বলেন, আপনারা দেখেছেন আমীরে জামায়াত ও বিরোধী দলের নেতা ডাঃ শফিকুর রহমান ঢাকার-১৫ আসনে তিনি পরিচ্ছন্নতা অভিযান শুরু করেন। সারাদেশেও এটি শুরু হয়েছে। মূলত আমাদের যে ইশতেহার ছিল, সেই ইশতেহারের অন্যতম একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট হিসেবে কেন্দ্রীয় নিদের্শনার পাশাপাশি আমার ্ইশতেহার মিলিয়ে এ আয়োজন, সর্বাঙ্গীন সহযোগিতা চাই। নূরুল ইসলাম বুলবুল বলেন, নাগরিক হিসেবে দায়িত্ব রয়েছে প্রিয় শহরকে পরিচ্ছন্ন রাখা। নিজ নিজ বাড়িঘর, আঙ্গিনা এবং বাড়ির সামনের রাস্তা পরিচ্ছন্ন রাখা।, যত্রতত্র স্থানে ময়লা না ফেলে যেখানে ডাস্টবিন রয়েছে সেখানে ময়লা ফেলা উচিত। নির্বাচনী ইশতেহারের অঙ্গীকার অনুযায়ী গ্রাম ও শহরকে গ্রিন-ক্লিন হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেয়া হবে। এসময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমীর মাওলানা আবু জার গিফারী, সেক্রেটোরি মোঃ আবু বকর, পৌর আমীর হাফেজ গোলাম রাব্বানীসহ দলীয় নেতাকর্মী। এদিকে দুপুর ১২টায় চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা পরিষদের সম্মেলনক্ষে সদর উপজেলার দপ্তর প্রধানদের সঙ্গে এমপি নূরুল ইসলাম বুলবুলের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সদর উপজেলার নির্বাহী অফিসার মারুফ আফজাল রাজন। এতে উপস্থিত ছিলেন, সাবেক এমপি অধ্যাপক মোহাঃ লতিফুর রহমান, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র অধ্যক্ষ মোহাম্মদ নজরুল ইসলাম, সদর উপজেলার সাবেক চেয়ারম্যান অধ্যাপক মোঃ মোখলেশুর রহমান, সদর থানার অফিসার ইনচার্জ নুরে আলমসহ সদর উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা।