ক্ষমতার দাপট দেখিয়ে জুমার নামাজের সময় মুসল্লিদের সামনে ইমাম সাহেবকে অপদস্ত করে চাকরিচ্যূত করেছেন বিএনপি নেতারা। পড়তে দেয়া হয়নি জুমার নামাজও।

শুক্রবার কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার ১ নং কাজির জঙ্গল ইউনিয়ন ৬ নং ওয়ার্ড দক্ষিণ চানপুর গ্রামে এ ঘটনা ঘটে।

আমাদের সংবাদদাতা জানান,শুক্রবার দক্ষিণ চাঁদপুর জামে মসজিদে জুমার নামাজের ইমামতি করতে গেলে বিএনপি নেতা আকবর আলী নেতৃত্বে ইমামকে অপমান অপদস্ত করা হয় এবং গতকাল জুমার নামাজে ইমামতি করতে দেয়া হয় নাই।

উল্লেখ্য, মাওলানা আব্দুল জলিল গত ১৮ বছর যাবত দক্ষিণ চাঁদপুর মসজিদে ইমামতি করে আসছেন। তাঁকে অপমান অপদস্থ করে জোরপূর্বক মসজিদ থেকে বের করে দেয়া হয়; এমনকি তাকে জুম্মার নামাজ টুকু আদায় করতে দেওয়া হয়নি।

এ ঘটনায় জড়িত ছিলেন আকবর আলীসহ মাজহারুল ইসলাম, ইসলাম উদ্দিন, রুহুল আমিন। এরা ইমাম সাহেবর বাড়িঘর ভাঙচুর করারও হুমকি দিচ্ছেন ।

একই ব্যক্তিরা গত বৃহস্পতিবার ১২ই ফেব্রুয়ারি রাত ৯ টার দিকে জামায়াতকর্মী রফিকুল ইসলাম এর উপর অতর্কিতে হামলা চালায়।

স্থানীয় এলাকাবাসীরা মন্তব্য করছেন বিএনপি আওয়ামী লীগের মতো অত্যাচার শুরু করে দিয়েছে।