জয়পুরহাটে দাঁড়িপাল্লামার্কার সমর্থনে মহিলা ও পুরুষের পৃথক পৃথক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।সমাবেশে মানুষের জনস্রোত দেখা যায়।
জয়পুরহাট–১ আসনে ১১ দলীয় জোটসহ বাংলাদেশ জামায়াতে ইসলামী শহর ও সদর উপজেলার উদ্যোগে রোববার সকাল ১১টায় পুরুষদের ও বিকেলে শহরের শহীদ ডা. আবুল কাশেম ময়দানে একই স্থানে প্রথমবারের মতো নারীদের নির্বচনী জনসভায় জন সমুদ্রে পরিণত হয়।
জয়পুরহাট জেলা জামায়াতের সেক্রেটারী গোলাম কিবরিয়া মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন জয়পুরহাট-১ আসনে জামায়াত মনোনীত দাঁড়িপাল্লা মার্কা সংসদ সদস্য প্রার্থী ও জেলা আমীর ফজলুর রহমান সাঈদ।
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী হাসিবুল আলম লিটন ও এ্যাড. মামুনুর রশিদ, পাঁচবিবি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা জামায়াত নেতা সহকারী অধ্যাপক মোস্তাফিজুর রহমান, এনসিপি'র জেলা আহবায়ক গোলাম কিবরিয়া তাপস, সদস্য সচিব ফিরোজ আলমগীর, যুগ্ম আহবায়ক ইঞ্জিনিয়ার গোলাম কবির, এবি পার্টির জেলা সভাপতি অধ্যক্ষ সুলতান মো: শামছুজ্জামান, বাংলাদেশ খেলাফত মজলিসের জেলা সেক্রেটারী মাও: আনোয়ার হোসেন,জোট নেতা হাফেজ মাও: কামরুজ্জামান, জেলা জামায়াতের তারবিয়াত সেক্রেটারী মাও: মাহমুদুল হাসান, জেলা জামায়াতের অফিস সেক্রেটারী মাও: আনোয়ার হোসেন, ছাত্রশিবিরের জেলা সভাপতি তারেক হোসেন, পাঁচবিবি উপজেলা জামায়াতের আমীর সুজাউল করিম, শহর জামায়াতের আমীর মাও: সাইদুর রহমান, সদর উপজেলা জামায়াতের আমীর মাও: ইমরান হোসেন, শহর জামায়াতের নায়েবে আমীর মাও: আব্দুর রহিম, সেক্রেটারী মিজানুর রহমান, সহকারী সেক্রেটারী ইঞ্জিনিয়ার গোলাম মর্তুজা, পাঁচবিবি উপজেলা জামায়াতের সেক্রেটারী মুক্তার হোসেন, শ্রমিক কল্যান ফেডারেশনের জেলা সেক্রেটারী এ্যাড. আসলাম হোসেন প্রমুখ।
প্রধান অতিথি ফজলুর রহমান সাঈদ বলেন, ইসলামে নারীদের যেমন মর্যাদা দিয়েছে জামায়াতে ইসলাম নির্বাচিত হলে সেভাবে সর্বোচ্চ সম্মান ও মার্যাদা দিবে। নারীদের শিক্ষা চিকিৎসা সহ সকল ক্ষেত্রে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। নারীরা স্বাধীন ভাবে যেন সকল দায়িত্ব পালন করতে পারে সে ব্যাপারে সার্বিক সহযোগীতা করা হবে। দেশ গঠনে নারীদের ভূমিকা অপরিসীম। ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠায় নারী সমাজকেও অগ্রণী ভূমিকা রাখতে হবে।
তিনি মানববিক, দুর্নীতি, সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ গড়তে গ্রামে গ্রামে প্রত্যকে ঘরে ঘরে দাঁড়িপাল্লা মার্কার দাওয়াত পৌঁছানো এবং সংসদ নির্বাচনে সবাইকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।
নির্বাচনী জনসভায় জামায়াত সমর্থক ছাড়াও শ্রমিক, যুবক, তরুন, হিন্দু ধর্মের মানুষসহ নানা শ্রেণিপেশার হাজার হাজার জনতা অংশগ্রহণ করে।