খুলনায় ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে পুলিশ শিপন কুমার দাস (৩৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার বিকেলে নগরীর খালিশপুর থানাধীন পিপলস গেট সংলগ্ন এলাকায় ঘটনাটি ঘটে। পরবর্তীতে শিশুটিকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
খালিশপুর থানার অফিসার ইনচার্জ তৌহিদুজ্জামান বলেন, ভিকটিম প্রথম শ্রেণির ছাত্রী। শনিবার প্রাইভেট শেষে বাসায় এসে ঘরে অবস্থান করে। বাসায় মেয়েকে একা রেখে পাশের বাড়ির চাচার বাড়িতে মাছ কাটার জন্য মা চলে যান। সেখান থেকে ঘরে ফিরে এসে মেয়েকে দেখতে না পেয়ে খুঁজতে থাকেন তিনি। কিছুক্ষণ পর শিপন কুমারের বাড়ি থেকে কান্না করতে করতে মায়ের কাছে আসে শিশুটি। পরবর্তীতে কান্নার কারণ জানতে চাইলে মেয়ে বলে শিপন দুপুর ১টার দিকে খাবার কিনে দেওয়ার প্রলোভন দিয়ে ডেকে নিয়ে রেজাউলের বাড়ির দ্বিতীয় তলায় একটি কক্ষে নিয়ে ধর্ষণ করে। বিষয়টি কাউকে না বলার জন্য সে হুমকি প্রদান করে। তিনি আরও জানান, ভিকটিমের মা গৃহপরিচারিকার কাজ করেন। পক্ষান্তরে শিপন রেজাউল করিমের বাড়ির কেয়ারটেকার। বিষয়টি প্রথমে চাপা থাকলে পরবর্তীতে জানাজানি হয়। এ ঘটনায় ভিকটিমের মা খালিশপুর থানায় মামলা দায়ের করেছে। শিপনকে গতকাল রাতে গ্রেফতার করা হয়।
রাজার হাট (কুড়িগ্রাম) : কুড়িগ্রামের রাজারহাটে দশম শ্রেণির ছাত্রীকে অপহরন করে ৪দিন আটকে রেখে ধর্ষণ করে দৃবৃত্তরা। থানায় মামলা দায়েরের ৪দিন পরপুলিশ অপহৃতা কে রংপুরের কাউনিয়া উপজেলা থেকে উদ্ধার করেছে। অপহরণ করে ধর্ষন করার অপরাধে রায়হান কবির (৩০)কে গ্রেফতার করে কুড়িগ্রাম জেলহাজতে প্রেরণ করেছে।
পুলিশ ও এলাকাবাসীরা জানান, উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের পশ্চিম দেবত্তর গ্রামের রবি চন্দ্র রায়ের মেয়ে ও দশম শ্রেনির ছাত্রী(১৫) গত সোমবার (২৪ফেব্রুয়ারী) সকালে বাড়ি থেকে সিঙ্গেরডাবরীহাট স্কুল এন্ড কলেজে যায়। সারাদিন পরও সে বাড়িতে ফিরে না যাওয়ায় বাড়ির লোকজন তাকে আত্মীয় ও বন্ধু-বান্ধবদের বাড়িতে খুঁজতে থাকে। ওইদিন রাতে পরিবারের লোকজন জানতে পারে,তার মেয়েকে একই ইউনিয়নের ফতেখাঁ গ্রামের আমজাদ হোসেনের বখাটে ছেলে রায়হান কবির(৩০)ও তার লোকজন স্কুলে যাওয়ার পথিমধ্যে জোরপূর্বক অপহরণ করে নিয়ে যায়। এ ঘটনায় মেয়ের বাবা রবি চন্দ্র রায় রাজারহাট থানায় একটি অভিযোগ দায়ের করেন।
রাজারহাট (কুড়িগ্রাম) সংবাদদাতা: কুড়িগ্রামের রাজারহাটে মাদ্রাসায় এক হুজুর ১০ বছরের শিশু শিক্ষার্থীকে শারীরিক নির্যাতন ও বলাৎকার করার অভিযোগে থানায় মামলা দায়ের হয়েছে।
ঘটনাটি ঘটেছে, বৃহস্পতিবার রাতে রাজারহাট উপজেলার নাজিম খান ইউনিয়নের বাছড়া বালাটারী তালিমুল কুরআন নুরানী ও হাফিজিয়া মাদ্রাসায়। ঘটনার পর থেকে অভিযুক্ত পলাতক রয়েছেন। এ ঘটনায় ওই এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে।