তাড়াশ (সিরাজগঞ্জ) সংবাদদাতা : সম্প্রতি হাটবাজার ইজারার দরপত্র দাখিল নিয়ে পাবনার চাটমোহর উপজেলা জামায়াতের সেক্রেটারি মোঃ হাবিবুর রহমানকে মারপিটের ঘটনা ও বিএনপি কর্তৃক জামায়াতের নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোপ মিছিল ও পথ সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১ মার্চ) সকাল ১১টায় বাংলাদেশ জামায়াতের ইসলামি চাটমোহর উপজেলা শাখার আয়োজনে বিএনপির সন্ত্রাসী, টেন্ডারবাজ, জামায়াতের নেতার উপর বর্বরোচিত হামলার প্রতিবাদে ও অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এ বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়।
মিছিলটি চাটমোহর পৌর সদরের নতুন বাজার জার্দিস মোড় থেকে শুরু হয়ে পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বাসস্ট্যান্ডে পথসভায় জামায়াতে ইসলামী চাটমোহর উপজেলা সভাপতি আব্দুল হামিদ, পৌর সেক্রেটারি মো. সাদ্দাম হোসেন, উপজেলা যুব জামায়াতের সভাপতি মো. সলেমান হোসেন ও উপজেলা ছাত্রশিবিরের সভাপতি মো. আতাউর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।
জামায়াতে ইসলামী চাটমোহর উপজেলা সভাপতি আব্দুল হামিদ বলেন, একটি কুচক্রী মহল ও সরকারি দল বিভিন্ন ভাবে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের মারধর ভয়ভীতি প্রদর্শন করে আসছেন। তিনি আরো বলেন, প্রয়োজনে দাঁতভাঙ্গা জবাব দেয়া হবে এ সকল কর্মকান্ডের। বেশ কয়েকদিন ধরে এ নিয়ে ঝামেলা চলছিল এলাকাবাসিরা জানান পাবনার চাটমোহর উপজেলার ছাইকোলা হাটের টেন্ডার শিডিউল দাখিল করা নিয়ে এখন মুখোমুখি অবস্থানে বিএনপি-জামায়াত নেতা কর্মীরা।
গত ২৬ ফেব্রুয়ারি টেন্ডার দাখিলকে কেন্দ্র করে উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসের সামনে উপজেলা জামায়াতের সেক্রেটারি হাবিবুর রহমান হাবিব, পৌর জামায়াতের সেক্রেটারি সাদ্দাম হোসেনসহ নেতাকর্মীদের ওপর হামলা চালানোর অভিযোগ উঠেছে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে। অপর দিকে বিএনপি নেতাদের অভিযোগ পাবনা-৩ এলাকায় জামায়াতের এমপি হওয়ায় বৃহস্পতিবার চাটমোহরের কতিপয় জামায়াত নেতা অন্য ব্যবসায়ীদের টেন্ডার শিডিউল দাখিল করতে বাঁধা দিচ্ছিলেন। এসময় সাধারণ হাটবাজার ব্যবসায়ীরা এর প্রতিবাদ করলে তাদের সাথে জামায়াত নেতাদের বাক বিতন্ডা হয়। বিষয়টি ভিন্ন খাতে প্রবাহের চেষ্টা করতে জামায়াত নেতারা অহেতুক বিএনপি’র উপর দায় চাপানোর চেষ্টা করছে। এ ঘটনাকে কেন্দ্র করে গত ২৬ ফেব্রুযারি বিকেলে উপজেলার সারোড়া গ্রামে জামায়াতের সাবেক আমীর তোরাব আলী বিশ্বাসের বাড়িতে সংবাদ সম্মেলনের মাধ্যমে ¯’ানীয় এমপি মাওলানা আলী আছগার হামলার ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দোষী ব্যক্তিদের শাস্তির দাবি জানান। উপজেলা জামায়াতের পক্ষ থেকে একটি বিক্ষোভ মিছিলও করা হয়। মিছিলটি চাটমোহর পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শাহী মসজিদ এলাকায় গিয়ে শেষ হয়।