নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মেঘনা পেট্রোলিয়াম ডিপোতে আকস্মিক পরিদর্শন করেছেন বাংলাদেশ সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় সিদ্ধিরগঞ্জের আদমজী এসও এলাকায় অবস্থিত ডিপোটিতে পৌঁছান তিনি। এ সময় প্রতিমন্ত্রী ডিপোর সার্বিক কার্যক্রম ঘুরে দেখেন এবং কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন।
পরিদর্শনকালে জ্বালানি তেল সরবরাহে নিয়োজিত বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন প্রতিমন্ত্রী। তিনি জানতে চান, জ্বালানি সরবরাহ প্রক্রিয়ায় জনগণ কোনো ধরনের হয়রানি বা প্রতিবন্ধকতার মুখোমুখি হচ্ছেন কি না।