গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) সংবাদদাতা: গাইবান্ধার গোবিন্দগঞ্জে এক গৃহবধূর আত্মহত্যার খবর পাওয়া গেছে।
জানা গেছে, গোবিন্দগঞ্জ উপজেলাধীন তালুক কানুপুর ইউনিয়নের পশ্চিম সুন্দইল গ্রামে এ ঘটনা ঘটে। সুন্দইল গ্রামের ইব্রাহীমের মেয়ে রেবা খাতুন (৩৩) এর সাথে একই গ্রামের মোঃ আজাদুল ইসলাম আজাদের সাথে ১৫ বছর পূর্বে বিবাহ হয়। ঘর সংসার করা কালীন তাদের দুইটি ছেলে ও একটি মেয়ে সন্তান হয়। রেবার স্বামী আজাদ মাদক সেবন সহ কেনাবেচা করায় স্ত্রী রেবা নিষেধ করতেন এ নিয়ে দীর্ঘদিন থেকে স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব চলে আসছিল। আজাদের নামে গোবিন্দগঞ্জ থানায় ওয়ারেন্ট পেন্ডিং থাকায় সে প্রায় সময় পলাতক থাকে। এ কারণে সংসারে অভাব অনটন অশান্তি ঝগড়া বিবাদ লেগেই থাকতো। এসব কারণে রেবা মনের দুঃখে ২৫ ফেব্রুয়ারি সকলের অজান্তে স্বামীর বসতবাড়ির বসত ঘরের মধ্যে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছে বলে এলাকাবাসী জানিয়েছেন।
গোবিন্দগঞ্জ থানা পুলিশ সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা মর্গে প্রেরণ করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত গোবিন্দগঞ্জ থানায় একটি ইউডি মামলা দায়েরের প্রস্তুতি চলছিল।