নোয়াখালী সংবাদদাতা

নোয়াখালী শহর শাখার মহিলা জামায়াত কর্মপরিষদ সদস্য মাকসুদা আক্তার রিপার পিতা জামায়াতের সদস্য (রোকন) ফখরুল ইসলাম (৭০)-এর ইন্তিকালে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নোয়াখালী জেলা জামায়াতে আমীর ইসহাক খন্দকার, জেলা নায়েবে আমীর অধ্যক্ষ মাওলানা সাইয়েদ আহমদ, জেলা সেক্রেটারি মাওলানা বোরহান উদ্দিন, নোয়াখালী শহর আমীর মাওলানা মোঃ ইউসুফ, শহর সেক্রেটারি মাওলানা মায়াজ।

গত মঙ্গলবার তিনি বার্ধক্যজনিত ও দীর্ঘকালীন রোগে আক্রান্ত হয়ে ইন্তিকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে, ২ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল বুধবার মরহুমের জানাযা শেষে তাকে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়েছে।

এক যৌথ শোকবার্তায় নেতৃবৃন্দ বলেন, মরহুম ফখরুল ইসলাম ছিলেন একজন সজ্জন, আল্লাহভীরু ও নৈতিকতাসম্পন্ন ব্যক্তি।

আমরা মরহুমের রুহের মাগফিরাত কামনা করছি এবং মহান আল্লাহর দরবারে দোয়া করছি তিনি যেন তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন। নেতৃবৃন্দ শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান এবং তাদের ধৈর্য ধারণের তৌফিক কামনা করেন।