চট্টগ্রামের মিরসরাইয়ে বিএসআরএম কারখানার স্ক্রাপবাহী বেপরোয়া লরি চাপায় এক সবজি বিক্রেতার মৃত্যু হয়েছে। এছাড়া পৃথক দুর্ঘটনায় স্ক্রাপবাহী লরি উল্টে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ ৭ ঘন্টা তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এদিকে মঙ্গলবার সন্ধ্যায় বিএসআরএম কারখানার স্টিল ২ শেড়ের বয়লার বিস্ফোরণে ৮ শ্রমিক অগ্নিদগ্ধ হয়ে আহত হয়েছেন। বিষ্ফোরণে আশপাশের কয়েক কিলোমিটার কেঁপে উঠলেও কারখানা কর্তৃপক্ষ তেমন কিছুই হয়নি বলে জানায় কারখানা ব্যাবস্থাপক দেলোয়ার মোল্লা।
সম্প্রতি মিঠাছড়া বাজারে ও সকাল ৭ টায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ফেনাফুনি এলাকায় বিএসআরএম কারখানার স্ক্রাপবাহী লরি চাপায় মৃত্যু ও লরি উল্টে মহাসড়কে দীর্ঘ যানজট সহ পৃথক দুটি সড়ক দুর্ঘটনা ঘটায়।
মিঠাছড়া বাজারের সবজি বিক্রেতা আরিফ হোসেন জানান, মঙ্গলবার সকালে
সবজির দোকানে কর্মচারী বসিয়ে মোটরসাইকেল যোগে মিঠাছড়া থেকে বড়তাকিয়া সবজির আড়তে যাচ্ছিলেন। এসময় তিনি মিঠাছড়া বাজারের ইউটার্ন পার হওয়ার সময় বিএসআরএম কারখানার চট্টগ্রাম মুখি একটি খালি লরি হুমায়ুনের মোটরসাইকেল কে চাপা দেয় এতে ঘটনাস্থলেই হুমায়ুনের মৃত্যু হয়। এসময় তার মোটরসাইকেল টি দুমড়ে মুচড়ে যায়। দুর্ঘটনার পর লরিটি ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, লরিটি বিএসআরএম কারখানায় স্ক্রাপ আনলোড করে খালি গাড়ি চট্টগ্রাম যাচ্ছিলো।