বাংলাদেশ জামায়াতে ইসলামী কার্যালয়ের (বিআইএ) জামে মসজিদের মোয়াজ্জিন হাফেজ মাওলানা মিরাজুল ইসলামের সম্মানিত পিতা হামিদ হোসাইন (৭৫) গতকাল মঙ্গলবার সকাল ১১টায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ইন্তিকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না-লিল্লাহ রাজিউন)। বাদে জোহর বিআইএ জামে মসজিদের মাঠ প্রাঙ্গণে মরহুমের ১ম জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। উক্ত জানাযার নামাজে ইমামতি করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরীর আমীর মুহাম্মদ নজরুল ইসলাম।

জানাযার নামাজে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর উত্তর জেলা আমীর মুহাম্মদ আলা উদ্দিন সিকদার, চট্টগ্রাম মহানগরীর এসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ উল্লাহ, নগর সাংগঠনিক সম্পাদক ডা. সিদ্দিকুর রহমান, মহানগরী কর্মপরিষদ সদস্য হামেদ হাসান ইলাহী, আমির হোছাইন প্রমুখ।

মরহুমের ইন্তিকালে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরী আমীর মুহাম্মদ নজরুল ইসলাম ও চট্টগ্রাম মহানগরীর সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন।

শোকবাণীতে নেতৃবৃন্দ বলেন, মরহুমে ইন্তিকালে আমরা গভীর শোক প্রকাশ করছি। আল্লাহ তায়ালা তাঁর ইবাদতগুলো কবুল করুন। তাঁর জীবনের সমস্ত ভুলত্রুটি ক্ষমা করে নেক আমলে পরিণত করে দিন। জান্নাতুল ফিরদাউসের সর্বোচ্চ মর্যাদাপূর্ণ স্থান দান করুন। আর শোকসন্তপ্ত পরিবারের সদস্য ও আত্মীয় স্বজনের প্রতি গভীর সমবেদনা জানান। পরিবারের সবাইকে সবরে জামিল দান করুন, আমীন।