জামায়াতের কুষ্টিয়া-৩ সদর আসনের প্রার্থী মুফতি আমীর হামজার পক্ষে কুষ্টিয়া শহরে মহিলা জামায়াতের স্মরণকালের বৃহৎ গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে কুষ্টিয়া কুষ্টিয়া শহরে এ অনুষ্ঠিত হয়। মিছিলে কয়েক হাজার মহিলা অংশ গ্রহণ করেন। কুষ্টিয়া জেলা ও শহর জামায়াতের মহিলা বিভাগের কর্মী ও সমর্থক ছাড়াও সাধারণ মহিলারাও এ মিছিলে অংশ গ্রহণ করেন।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গনমিছিলটি কুষ্টিয়া আবরার ফাহাদ স্টেডিয়াম থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষ মজমপুর এনএস রোডে শেষ হয়।

স্মরনকালের মিছিলটি কুষ্টিয়া শহরের সবখানে সাড়া ফেলে দিয়েছেন। এ মিছিলই জামায়াতের বিজয়ের সুবাতাস চারিদিকে ছড়িয়ে দিয়েছেন বলে জানান কুষ্টিয়ার সাধারণ জনগন।