বাংলাদেশ আজ এক ঐতিহাসিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে এমন মন্তব্য করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, “আসন্ন সংসদ নির্বাচন শুধু ক্ষমতার পরিবর্তনের লড়াই নয়, এটি ন্যায়বিচার, সুশাসন ও জনগণের অধিকার পুনরুদ্ধারের নির্বাচন।”

গতকাল শনিবার সকালে চাঁদপুর হাসান আলী স্কুল মাঠে (চাঁদপুর-০৩ (চাঁদপুর সদর হাইমচর) আসনে আয়োজিত বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, “দেশের মানুষ আর দুর্নীতি, দুঃশাসন ও ভোটাধিকার হরণের রাজনীতি দেখতে চায় না। জনগণ এবার পরিবর্তনের পক্ষেই রায় দেবে।”

চাঁদপুর -৩ আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী এ্যাডভোকেট শাহজাহান মিয়া তার বক্তব্যে বলেন, “চাঁদপুর-৩ আসন হবে ন্যায়ভিত্তিক উন্নয়ন ও মানবিক রাজনীতির দৃষ্টান্ত। জনগণের রায়ে এই আসনে রাজনীতির চরিত্র বদলাবে।” রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই জনসভা চাঁদপুর-৩ আসনে নির্বাচনী সমীকরণে নতুন মাত্রা যোগ করেছে এবং জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থীর অবস্থানকে আরও সুদৃঢ় করেছে।

আসন্ন সংসদ নির্বাচন উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত এই জনসভা বিপুল জনসমাগমে একটি শক্তিশালী রাজনৈতিক বার্তায় রূপ নেয়। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর চাঁদপুর জেলা আমির মাওলানা বিল্লাল হোসেন মিয়াজী, নায়েবে আমির এ্যাডভোকেট মাসুদুর রহমান বুলবুল। জনসভাটি পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়।

উদ্বোধনী বক্তব্য রাখেন এডভোকেট শাহজাহান খান, আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী, চাঁদপুর পৌরসভা। তিনি বলেন, “চাঁদপুরের মানুষ নৈতিকতা ও জবাবদিহিতার রাজনীতি চায়। এই জনসমাগম সেই প্রত্যাশারই প্রতিফলন।”

জনসভায় বিভিন্ন রাজনৈতিক দল, ছাত্রসংগঠন ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন হাফেজ নাজমুছ ছাকলাইন, সেক্রেটারি, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, চাঁদপুর শহর সাগর হোসেন, আহ্বায়ক, চাঁদপুর জেলা ছাত্রশক্তি (ঘঈচ) জাহিদুল ইসলাম, সভাপতি, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, চাঁদপুর শহর, তাজুল ইসলাম, সেক্রেটারি, গণতান্ত্রিক শ্রমিক দল, চাঁদপুর জেলা। (খউচ), তামিম হোসেন খান, আহ্বায়ক, জাতীয় নাগরিক পার্টি (ঘঈচ), চাঁদপুর সদর উপজেলা, মাওলানা নুরে আলম, সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ খেলাফত মজলিশ, চাঁদপুর জেলা আবুল কালাম আজাদ, সেক্রেটারি, বাংলাদেশ খেলাফত মজলিশ, চাঁদপুর জেলা ফজলুল কাদের চৌধুরী, সেক্রেটারি, বাংলাদেশ ডেমোক্রেটিক পার্টি, চাঁদপুর জেলা আব্দুস শুকুর মস্তান, বিশিষ্ট সমাজসেবক ও জামায়াত নেতা, জাকারিয়া মহিউদ্দিন, সাবেক কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও সাবেক জেলা সভাপতি, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সুলতান মাহমুদ, সহকারী সেক্রেটারি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, চাঁদপুর সদর উপজেলা সবুজ খান, সহকারী সেক্রেটারি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, চাঁদপুর শহর, বেলায়েত হোসেন, সেক্রেটারি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, চাঁদপুর শহর, মো. নাছির উদ্দিন মিয়াজী, প্রকাশনা সম্পাদক, বাংলাদেশ জামায়াতে ইসলামী, চাঁদপুর জেলা অধ্যাপক রুহুল আমিন, সভাপতি, শ্রমিক কল্যাণ ফেডারেশন, চাঁদপুর জেলা সহকারী সেক্রেটারী বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর জেলা, তরুণ নেতৃত্বের বার্তা বিশেষ গুরুত্ব পায় তরুণ নেতৃবৃন্দের বক্তব্য— নূরুল ইসলাম সাদ্দাম, কেন্দ্রীয় সভাপতি, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির মাজহারুল ইসলাম, জিএস, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় রিয়াজুল ইসলাম, ভিপি, জগন্নাথ বিশ্ববিদ্যালয় তাদের বক্তব্যে তরুণদের রাজনৈতিক সচেতনতা ও নেতৃত্বে আসার প্রত্যাশা স্পষ্টভাবে উঠে আসে।

সভাপতির বক্তব্য রাখেন সভাপতির বক্তব্যে এডভোকেট শাহজাহান খান, আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী, চাঁদপুর শহর শাখা।