নোয়াখালী বসুর হাট পৌরসভা জামায়াতের আমীর মাওলানা মোশাররফ হোসেন এর মাতা জহুরা খাতুন ৯৫ বছর বয়সে ইন্তিকাল করেছেন ইন্না-লিল্লাহ হি ও ইন্নাইলাহি রাজিউন, মৃত্যুকালে ৪ পুত্রও তিন কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান, মরহুমার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়ে বিবৃতি প্রদান করেন নোয়াখালী জেলা জামায়াতের আমির ইসহাক খন্দকার ও জেলা সেক্রেটারি মাওলানা বোরহান উদ্দিন এবং নায়েব আমীর অধ্যক্ষ মাওলানা সাইয়েদ আহমদ কোম্পানি গনজ উপজেলার আমীর অধ্যক্ষ বেলায়েত হোসেন। নেতৃত্ববৃন্দ মহান আল্লাহ পাকের দরবারে তার জীবনের সকল গুনাহ খাতা ক্ষমা করে এবং জীবনের সকল নেক আমল কবুল করে জান্নাতুল ফেরদৌসের বাসিন্দা করতে মহান মনিব এর দরবারে প্রার্থনা করেন। মরহুম জহুরা খাতুনের দুই পুত্র ইসলামি আন্দোলনের গুরুত্বপূর্ণ দায়িত্ব শীল। নেতৃত্ববৃন্দ শোকাভিভূত পরিবারের সদস্যদের শোক সইবার তাওফিক দান করার জন্য মহান আল্লাহ পাকের দরবারে দোয়া করেন। আজ বাদ যোহর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মরহুম এর জানাজায় নোয়াখালী জেলা জামায়াতের আমির ইসহাক খন্দকার সহ রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ শরীক ছিলেন।