শহীদ দিবস ও আন্তজার্তিক মাতৃভাষা দিবস-২০২৬ উপলক্ষে বাংলাদেশ টেক্সটাইল বিশ^বিদ্যালয় (বুটেক্স) প্রশাসন নানা ধরনের অনুষ্ঠানের আয়োজন করেন। তার মধ্যে উল্লেখযোগ্য ছিল, শহীদরে স্মরণে কালো ব্যাজ পরিধান, জাতীয় সংগীতের সংগে জাতীয় পতাকা উত্তোলন. প্রভাত ফেরি, বিশ^ব্যিালয় কেন্দ্রিয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন, শিক্ষার্থীরে জন্য কুইজ ও চিত্রাংকন প্রতিযোগীতা এবং আলোচনা সভা। শহীদ দিবস ও আন্তজার্তিক মাতৃভাষা দিবসে উপস্থিত ছিলেন অত্র বিশ^বিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মোঃ জুলহাস উদ্দীন, ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. মোঃ মশিউর রহমান খাঁন, টেক্সটাইল ম্যানেজমেন্ট এন্ড বিজনেস স্টাডিজ অনুষরে ডীন অধ্যাপক ড. মোঃ আহসান হাবীব, টেক্সটাইল কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন ও বিশ^ব্যিালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. রাশেদা বেগম দিনা, ফ্যাশন ডিজাইন এন্ড এ্যাপারেল ইঞ্জিনিয়ারিং অনুষরে ডীন অধ্যাপক ড. লামইয়া জহির এবং বিশ^ব্যিালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোঃ মাহবুবুর রহমানসহ বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, কর্মকর্তা ও কর্মচারী এবং শিক্ষার্থীবৃন্দ। ভাইস-চ্যান্সেলর মহোদয় বলেন বায়ান্নর ভাষা আ›োলনকে বুকে ধারণ করে সততা ও নিষ্ঠার সংগে নিজ নিজ দায়িত্ব পালন করলেই এই দেশ সুখী সমৃদ্ধ হবে এবং ভাষা শহীদের আত্মত্যাগ স্বার্থক হবে। অধ্যাপক ড. মোঃ জুলহাস উদ্দীন আরো বলেন গণতান্ত্রিক প্রক্রিয়ায় সুষ্ঠ নির্বাচনের মাধ্যমে দুই-তৃতীয়াংশ সংখ্যা গরিষ্ঠতা নিয়ে নতুন সরকার গঠিত হয়েছে। আমাদের নিজ নিজ দায়িত্ব সততা ও স্বচ্ছতার সংগে পালনের মাধ্যমে গণতান্ত্রিক সরকারকে সহযোগীতা করতে হবে। ভিসি মহোদয় ভাষা আন্দোলনে যেসকল শহীদ জীবন উৎস্বর্গ করেছেন তাদের রুহের মাগফেরাত কামনা করেন এবং রাষ্ট্রনায়ক ও প্রধানমন্ত্রী তারেক রহমান এর জন্য সকলের নিকট দোয়া কামনা করেন। কুইজ ও চিত্রাংকন প্রতিযোগীতায় অংশগ্রহণকারীদের পুরুস্কার বিতরণের মাধ্যমে দিনব্যাপি অনুষ্ঠানের সমাপ্তি হয়। প্রেসবিজ্ঞপ্তি।