সোনারগাঁ সংবাদদাতাঃ নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সনমান্দি ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ফতেহপুর গ্রামের বাসিন্দা ওসমান গনি, তার বাবা ও তার ভাই হৃদয় নামের কয়েকজন জামায়াত কর্মীকে বিএনপির সংসদ সদস্য প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের মেয়ের জামাই মাসুম মিয়ার নেতৃত্বে সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র নিয়ে হামলা করে। হামলায় ওসমান গনি ও তার বাবা এবং তার ভাই হৃদয় মিয়াসহ বেশ কয়েকজন মারাত্মকভাবে জখম হয় এবং তাদের বাড়িঘরে ব্যাপক ভাঙচুর চালানো হয়। অপরদিকে দড়িকান্দী এলাকায় টাকা নিয়ে বাজার করতে যাওয়ার পথে ফিল্মে স্টাইলে একদল ছিনতাইকারী তার ২০ হাজার টাকা ছিনিয়ে জামায়াতে ইসলামী ট্যাগ দিয়ে আসাদুজ্জামান নামে একজনকে মারধর করে প্রশাসনের কাছে সোপর্দ করেছে। এই বিষয়ে নিন্দা জানিয়েছেন জামায়াতে ইসলামী নেতৃবৃন্দ ও এলাকায় সাধারণ জনগন। সোনারগাঁ সনমান্দি ইউনিয়নে জামায়াত ইসলামীর কর্মী ওসমান ও কাউসারকে বিএনপির সন্ত্রাসীরা পিটিয়ে মারাত্মক জখম করেছে। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত জানা যায়, মুছলেকা দিয়ে জামায়াত কর্মী আসাদুজ্জামানকে ছেড়ে দেখা হয়। জামায়াত নেতারা বিক্ষোভ জানিয়ে বলেন, সনমান্দি ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের মোহন এবং ০৩ নং ওয়ার্ডের মাসুম বিল্লাহকে রাতের মধ্যে গ্রেফতার করার জন্য জামায়াতের নেতারা আহবান জানান। তা না হলে তারা দাবি করেন প্রশাসন মান্নানের পক্ষ থেকে সুবিধা নিয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, এ বৃদ্ধ কোন রাজনৈতিক দলের সাথে জড়িত না।
গ্রাম-গঞ্জ-শহর
সোনারগাঁয়ে জামায়াতের কর্মীদের মারধর ও হয়রানির অভিযোগ
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সনমান্দি ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ফতেহপুর গ্রামের বাসিন্দা ওসমান গনি