গাইবান্ধা ও পলাশবাড়ী (গাইবান্ধা) সংবাদদাতা
পলাশবাড়ীতে গত ২৫ মার্চ ২০২৬ তারিখে পুলিশের সঙ্গে সংঘটিত একটি অনাকাক্সিক্ষত ঘটনার প্রেক্ষিতে দায়েরকৃত মামলায়, এজাহারভুক্ত আসামি না হওয়া সত্ত্বেও বাংলাদেশ জামায়াতে ইসলামী পলাশবাড়ী উপজেলার পেশাজীবী বিভাগের সেক্রেটারি ইঞ্জিনিয়ার মিজানুর রহমান মিজানকে গ্রেফতার করা হয়েছে; যা সম্পূর্ণ অন্যায়, অযৌক্তিক এবং উদ্দেশ্যপ্রণোদিত।
প্রকাশিত বিভিন্ন জাতীয় ও স্থানীয় গণমাধ্যমে তাকে এজাহারভুক্ত আসামি হিসেবে উল্লেখ করা হলেও প্রকৃতপক্ষে তিনি উক্ত মামলার কোনো এজাহারভুক্ত আসামি নন। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জামায়াতের জেলা আমির আব্দুল করিম এমপি, জেলা সেক্রেটারি মাওলানা জহুরুল হক, পলাশ বাড়ী উপজেলা আমীর আবুবক্কর সিদ্দিক ও সেক্রেটারি সোলায়মান হোসেন। নেতৃবৃন্দ এক যুক্ত বিবৃতিতে বলেন, উক্ত মিজানুর কে শুধুমাত্র হয়রানি করার লক্ষ্যে অন্যায়ভাবে গ্রেফতার করে পরবর্তীতে মামলার সঙ্গে সম্পৃক্ত করা হয়েছে—যা অত্যন্ত নিন্দনীয় ও উদ্বেগজনক।
আমরা এই ধরনের বিভ্রান্তিকর ও ভিত্তিহীন তথ্য প্রকাশের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং সংশ্লিষ্ট সকল পক্ষকে যথাযথ দায়িত্বশীলতা প্রদর্শনের আহ্বান জানাচ্ছি। একই সঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানাচ্ছি যে, এ ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটন করে নিরপরাধ ব্যক্তির প্রতি সকল ধরনের হয়রানি বন্ধ করা হোক এবং অবিলম্বে মিজানুর রহমান মিজানের মুক্তি নিশ্চিত করা হোক।
পাশাপাশি গণমাধ্যমকর্মী এবং সংশ্লিষ্ট মিডিয়ার প্রতি আহ্বান , সংবাদ টি যথাস্থানে প্রকাশ করে ভূল বোঝাবুঝির অবসান করাবেন এবং ভবিষ্যতে যেকোনো সংবাদ প্রকাশের ক্ষেত্রে যথাযথ যাচাই-বাছাই নিশ্চিত করে দায়িত্বশীল সাংবাদিকতার পরিচয় প্রদান করবেন বলে আশা করি।
রাষ্ট্রপতি চারদিনের সফরে পাবনায়
(১২-এর পৃ: ১-এর ক: পর)
আরিফপুরে গিয়ে তিনি তার বাবা-মায়ের কবর জিয়ারত করবেন। এরপর সন্ধ্যা সাতটায় পাবনা প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করবেন। রাত ৮টা ১০ মিনিটে সার্কিট হাউজে ফিরে রাত্রি যাপন করবেন।
৩০ মার্চ সোমবার সকাল ১১টায় সদর উপজেলার ভবানীপুর মসজিদ পরিদর্শন করবেন। একইদিন সন্ধ্যা সাতটায় পাবনা শহরে নিজ বাসভবনে যাবেন রাষ্ট্রপতি। রাত ৯টায় সার্কিট হাউজে ফিরে রাত্রি যাপন করবেন। রাষ্ট্রপতি ৩১ শে মার্চ মঙ্গলবার বেলা ১১টা ৪০ মিনিটে সার্কিট হাউজে গার্ড অব অনার গ্রহণ করবেন। দুপুর ১২টায় পাবনা ক্যাডেট কলেজ মাঠে হেলিপ্যাডে উপস্থিত হয়ে হেলিকপ্টারযোগে ঢাকায় বঙ্গভবনের উদ্দেশ্যে রওনা হবেন।