সুন্দরগঞ্জ (গাইবান্ধা) সংবাদদাতা : দৈনিক সংগ্রামের একান্নতম বছরে পদার্পণ উপলক্ষে গত ১৮ই জানুয়ারি ২০২৬ রবিবার সুন্দরগঞ্জ সম্মিলিত প্রেসক্লাবের এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেন। সম্মিলিত প্রেসক্লাবের আহ্বায়ক নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সুন্দরগঞ্জ উপজেলা আমীর অধ্যাপক শহিদুল ইসলাম মঞ্জু, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুন্দরগঞ্জ পৌরসভার সাবেক মেয়র নুরুন্নবী প্রামানিক সাজু। আরো বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সুন্দরগঞ্জ উপজেলা সভাপতি অধ্যাপক বদরুল আমিন, প্রেসক্লাবের সাবেক সভাপতি শাহজাহান মিয়া, দৈনিক সংগ্রামের সংবাদদাতা খিজির উদ্দিন। প্রোগ্রামটি সঞ্চালনা করেন সাংবাদিক রেজাউল ইসলাম। শেষে দোয়া মুনাজাতের মাধ্যমে প্রোগ্রামের সমাপ্তি ঘোষণা হয়।