চাঁপাইনবাবগঞ্জ সংবাদদাতা

চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে (সদর) নির্বাচনী প্রচারণা চলছে। গতকাল শনিবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ইসলামপুর ইউনিয়ন পরিষদ চত্বরে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের জামায়াত প্রার্থী মোঃ নূরুল ইসলাম বুলবুল। তিনি বলেন, এবারের নির্বাচনে জনগণের মাঝে পরিবর্তনের যে অদম্য জোয়ার দাঁড়িপাল্লার পক্ষে উঠেছে, তা কোনোভাবেই থামানো যাবে না। নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য এইবার মানুষ পরিবর্তন চায়, এই পরিবর্তন ন্যায় ও সত্যের পক্ষে। চাঁদবাজি, দুর্নীতি, ঘুষ ও লুটের বন্ধের পক্ষে। তিনি আরও বলেন, নারীদের অধিকার দেয়া হবে, নারীদের শিক্ষার হার বাড়নো হবে। আমরা নির্বাচিত হলে নারী বিশ^বিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে। ৫ থেকে ৬০ বছর বয়সীদের চিকিৎসা ফ্রি এবং প্রসূতি চিকিৎসাও ফ্রি করা হবে। এছাড়া যুবকদের হাতে বেকার ভাতা নয়, কাজ তুলে দিতে চায়। নূরুল ইসলাম বুলবুল বলেন, চরাঞ্চল বেষ্টিত ইসলামপুরে কোন কলেজ হয়নি, তা করা হবে। রাস্তাঘাটের বেহাল অবস্থা দূর করা হবে, খেলার মাঠ নেই, তা করা হবে। চরাঞ্চলের খাবার পানির সংকট দূর করা হবে। তিনি বলেন, ৫ বার এমপি দাবী করে তাদের বলতে চায়, হামলা মামলা নিয়ে ছুটেছি কিন্তু ৫ বছরে পাশ করে এদের কোথাও পাওয়া যায়নি। এরা কথার ফুলঝুরি ছাড়া তেমন উন্নয়নমুলক কাজ করেনি। আজ বুলবুলের প্রতি যে ভালবাসা তা একদিনে তৈরি হয়নি। আমরা জনগণের প্রতিনিধি হিসেবে থাকতে চায়, শাসক হিসেবে নয়। আমরা দুর্নীতি করবো না, করতে দিবও না। ৫ বছরে বাজেট দিয়ে ১০ বছরের উন্নয়ন সম্ভব। তিনি আরও বলেন, হিন্দু ভাই ও অন্য ধর্মাবলম্বীরা সম রাষ্ট্রীয় অধিকার পাবে। তারা এদেশের নাগরিক। জয়ী হলে রিভার ড্রাইভ কক্সবাজারের আদলে নির্মান করা হবে এবং পর্যটন কেন্দ্র গড়ে তোলা হবে। দাঁড়িপাল্লা আজ শুধু একটি প্রতীক নয়, এটি জনগণের ভালোবাসা ও আস্থার প্রতীক। তাই কৃষক-জনতা বেঁধেছে জোট এবার দাঁড়িপাল্লায় দিবে ভোট। চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা জামায়াতের আমীর হাফেজ আব্দুল আলিমের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সাবেক এমপি অধ্যাপক মোহাঃ লতিফুর রহমান, জেলা জামায়াতের নায়েবে আমীর ও সদর উপজেলার সাবেক চেয়ারম্যান অধ্যাপক মোঃ মোখেলেসুর রহমান প্রমুখ।