নেত্রকোণা জেলার কলমাকান্দা থানাধীন নাজিরপুর ইউনিয়ন থেকে ৩রা মার্চ সকালে গোপণ সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, নেত্রকোণা একটি রেইডিং টিম নাজিরপুর পশ্চিমপাড়াস্থ শফিকুল ইনলামের বাড়ি থেকে ৯ (নয়) কেজি গাঁজাসহ দুই জনকে আটক করা হয়। আটককৃত গাঁজার বাজার মূল্য প্রায় ৩ (তিন) লক্ষ টাকা। আটককৃত ব্যক্তিদের নাম (১) মহরম আলী ২৫, পিতা- আব্দুল জব্বার ওরফে হাসু,(২) সফিকুল ইসলাম ২৪, পিতা- দুলাল মিয়া, উভয়েই নাজিরপুর পশ্চিম পাড়ার স্থায়ী বাসিন্দা। এ ব্যাপারে মাদকদ্রব্য অধিদপ্তরের উপপরিদর্শক মো: নাজমুল হুদা বাদী হয়ে নিয়মিত একটি মামলা রুজু করেছে।
গ্রাম-গঞ্জ-শহর
৯ কেজি গাঁজাসহ আটক ২
নেত্রকোণা জেলার কলমাকান্দা থানাধীন নাজিরপুর ইউনিয়ন থেকে ৩রা মার্চ সকালে গোপণ সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়,