ধামরাই (ঢাকা) সংবাদদাতা : ঢাকার ধামরাইয়ে পৌর শহরের আইঙ্গন মহল্লায় রাইস মিলে নৈশপ্রহরীকে বেঁধে অস্ত্রের মুখে জিম্মি করে ৮ লাখ টাকা মূল্যের প্রায় ৬৩৩ বস্তা চাল লুট করে করে নিয়ে গেছে ডাকাত দলরা। রবিবার রাতে দিকে ধামরাই পৌরসভার আইঙ্গন এলাকায় বিসমিল্লাহ অটো রাইস মিলে ডাকাতির এ ঘটনা ঘটে। মিল কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, রোববার রাত আনুমানিক ২টার দিকে ৮/১০ জনের একটি ডাকাত দল মিলের দেয়াল টপকে ভেতরে প্রবেশ করে নিরাপত্তাকর্মীসহ মিলের ভেতরে থাকা চারজন কর্মচারীকে ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে ভয় দেখিয়ে হাত-পা বেঁধে একটি কক্ষে আটকে রাখে। পরে একটি ট্রাক মিলের ভেতরে ঢুকিয়ে ৬৩৩ বস্তা চাল লুট করে নিয়ে যায়।
গ্রাম-গঞ্জ-শহর
ধামরাইয়ে নৈশপ্রহরীকে বেঁধে রাইস মিলের ডাকাতি
ঢাকার ধামরাইয়ে পৌর শহরের আইঙ্গন মহল্লায় রাইস মিলে নৈশপ্রহরীকে বেঁধে অস্ত্রের মুখে জিম্মি করে ৮ লাখ টাকা মূল্যের প্রায় ৬৩৩ বস্তা চাল লুট করে করে নিয়ে গেছে