বাংলাদেশ পরিবহন শ্রমিক বরিশাল মহানগর এর আয়োজনে পরিবহন শ্রমিক ভাইদের নিয়ে ইফতার মাহফিল সম্পন্ন। ২১ ফেব্রুয়ারি শনিবার পরিবহন শ্রমিক বরিশাল মহানগর সভাপতি সানাউল্লাহ খাঁন সাজিদ এর সভাপতিত্বে ও সেক্রেটারি মোস্তাফিজুর রহমান এর সঞ্চালনায় বরিশাল নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল জামে মসজিদে অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, মহানগরীর প্রধান উপদেষ্টা মাওলানা জহির উদ্দিন মুহাম্মদ বাবর এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগরী সভাপতি মাস্টার মোহাম্মদ মিজানুর রহমান ।

প্রধান অতিথির বক্তব্যে জহির উদ্দিন বাবর বলেন, আমাদের দেশের নানা সংকট এর পাশাপাশি অনেক সম্ভবনা রয়েছে তা হবে ঐক্যের মাধ্যম । নতুন বাংলাদেশের কারিগর সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

প্রধান অতিথির বক্তব্যে বলেন, এদেশের ছাত্রসমাজের জীবনের বিনিময়ে আমরা আজকে ইফতার মাহফিল করতে পেরেছি।আমরা নিহত ছাত্র জনতার রুহের মাগফিরাত কামনা করছি। এই দেশে ছাত্রদের উপরে ভর করে সকলে ক্ষমতায় দেশ শোষণ করছে, ইসলাম ছাড়া অধিকার প্রতিষ্ঠা সম্ভব নয়। আমরা চাই বরিশালের সকল শ্রমিক অঙ্গনে আমাদের দাওয়াত পৌঁছে দিতে।