কলারোয়া (সাতক্ষীরা) সংবাদদাতা: বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত ২০২৫ সালের ইবতেদায়ী বৃত্তি পরীক্ষায় আব্দুল্লাহ আল মুত্তাকী কলারোয়া আলীয়া কামিল মাদরাসা থেকে ট্যালেন্টপুলে বৃত্তি লাভ করেছে।সে উপজেলা মেধা তালিকায় দ্বিতীয় হয়েছে।
মুত্তাকী একটি দ্বীনি ও শিক্ষানুরাগী পরিবারের সন্তান। তার বাবা মাওলানা মোঃ আসাদুজ্জামান ফারুকী শার্শা উপজেলার সামটা ছিদ্দিকীয়া ফাজিল মাদরাসার প্রভাষক , কলারোয়া থানা জামে মসজিদের খতিব ও ইমাম এবং মিডিয়া ব্যক্তিত্ব। মাতা মালেকা খাতুন কলারোয়া নূরানী ক্যাডেট একাডেমীর শিক্ষিকা। মহান আল্লাহর প্রতি শুকরিয়া জানিয়ে মুত্তাকী জানায়, সে ভবিষ্যতে উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে একজন বিজ্ঞ আলেম হতে চায়। দেশ ও ইসলামের সেবায় নিজেকে নিয়োজিত করাই তার মূল লক্ষ্য। তার সাফল্যে বাবা -মা ও শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে। সে সকলের কাছে দোয়া প্রার্থী।