পাথরঘাটা (বরগুনা) সংবাদদাতা : বরগুনার পাথরঘাটায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদযাপন করেছে পাথরঘাটা মডেল পরিবেশ ক্লাব। সম্প্রতি পাথরঘাটা উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি পাথরঘাটার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আবু সাঈদ চত্বর হয়ে তাসলিমা মেমোরিয়াল একাডেমি প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

র‌্যালি শেষে তাসলিমা মেমোরিয়াল একাডেমির শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়। বিতর্কের বিষয় ছিল-“পরিবেশ রক্ষায় আইন নয়, সামাজিক সচেতনতাই বেশি গুরুত্বপূর্ণ।” এতে শিক্ষার্থীরা পরিবেশ সংরক্ষণে সামাজিক দায়বদ্ধতা ও জনসচেতনতার গুরুত্ব তুলে ধরে যুক্তি উপস্থাপন করেন।