আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলায় জামায়াতে ইসলামীর উদ্যোগে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ( ৭ ফেব্রুয়ারি) সকালে উপজেলার সরকারি মডেল পাইলট হাই স্কুল মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক মোঃ মতিয়ার রহমান বলেন, “জামায়াতে ইসলাম ক্ষমতায় গেলে দেশে কোনো ধর্ষণ ও নারী নির্যাতন থাকবে না। কোরআনকে বাদ দিয়ে কোনো আইন প্রণয়ন করা হবে না। আমাদের লক্ষ্য কোরআনের বাংলাদেশ, সোনার বাংলাদেশ প্রতিষ্ঠা করা।”

তিনি আরও বলেন, জামায়াত রাষ্ট্রক্ষমতায় গেলে দেশে আইনের শাসন ও সুশাসন নিশ্চিত করা হবে এবং নারীদের সম্মান ও নিরাপত্তা নিশ্চিত করা হবে।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও সাবেক মহেশপুর উপজেলা চেয়ারম্যান মাওলানা আব্দুল হাই, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সভাপতি মোস্তাফিজুর রহমান, জেলা ছাত্রশিবিরের সেক্রেটারি উবাইদুর রহমান, মহেশপুর উপজেলা জামায়াতের সেক্রেটারি ইসমাইল হোসেন পলাশ, কোটচাঁদপুর উপজেলা জামায়াতের সেক্রেটারি শাহাবুদ্দিন খান, উপজেলা নায়েবে আমীর ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মুয়াবিয়া হোসাইন, মাস্টার আজিজুর রহমান, সহকারী সেক্রেটারি মাস্টার মশিউর রহমান, অর্থ সম্পাদক মাস্টার রেজাউল হোসেন, কোটচাঁদপুর পৌর জামায়াতের আমীর মুহাদ্দিস আব্দুল কাইয়ুম, উপজেলা ছাত্রশিবিরের সভাপতি হাফেজ মুজাহিদুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ।

সমাবেশে বিপুল সংখ্যক নারী নেত্রী ও কর্মীর উপস্থিতিতে পুরো মাঠ মুখরিত হয়ে ওঠে।