নাটোর সংবাদদাতা

নাটোরের নলডাঙ্গা উপজেলায় সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে । নলডাঙ্গা উপজেলা শ্রমিক অফিসে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন নলডাঙ্গা উপজেলা শাখার উদ্যোগে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

এ ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের রাজশাহী অঞ্চল সহকারী পরিচালক ও নলডাঙ্গা পৌরসভার জামায়াত মনোনীত মেয়র প্রার্থী সহকারী অধ্যাপক ড. মোঃ জিয়াউল হক জিয়া এবং প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বৈশাখী টেলিভিশন নাটোর জেলা প্রতিনিধি মোঃ ইসহাক আলী।

বক্তারা বলেন, 'ইসলামি দৃষ্টিকোণ থেকে সাংবাদিকতা হলো একটি আমানত, যার মাধ্যমে সমাজে ন্যায় ও সত্য প্রতিষ্ঠা করতে হবে এবং মিথ্যা ও অন্যায়ের প্রতিরোধ করতে হবে। সাংবাদিকতা হলো সত্য, ন্যায়বিচার ও দায়িত্বশীলতার পেশা, অকাট্য তথ্য যাচাই, মিথ্যা পরিহার এবং জনস্বার্থে বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারের নির্দেশ দেয়। গুজব ছড়ানো, সত্য গোপন করা, বা কারো অপবাদ প্রচার করা কঠোরভাবে হারাম এবং সামাজিক বিশৃঙ্খলা রোধে তথ্য নিশ্চিত হওয়া অপরিহার্য।'

এ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের নলডাঙ্গা উপজেলা সভাপতি মোঃ মামুনুর রশীদ মোল্লা, সেক্রেটারী মোঃ আব্দুল মালেক রব্বানী, শ্রমিক কল্যাণের প্রধান উপদেষ্টা মোঃ আব্দুল বারি, দৈনিক সংগ্রামের নাটোর জেলা সংবাদদাতা মোঃ জুবায়ের হোসেন প্রমুখ।