কুড়িগ্রাম-২ আসনে কুড়িগ্রাম সরকারি কলেজ কেন্দ্রে সাংবাদিকের উপর বিএনপির নেতা-কর্মীদের হামলার ঘটনা ঘটেছে।

আজ ১২ ফেব্রুয়ারী ঐ কেন্দ্রে ভোট গ্রহণের ১৫ মিনিটের মাথায় স্থানীয় বিএনপি নেতা বিপ্লব এর নেতৃত্বে ১০-১২ জন অতর্কিত হামলা করে দৈনিক দিনের আলো পত্রিকার কুড়িগ্রাম জেলা প্রতিনিধি সাংবাদিক মাহমুদুল হাসান লিমনের উপর।

ঘটনার বিবরণে জানা যায়, উক্ত কেন্দ্রে একটি কক্ষে অনিয়ম দেখা গেলে তা ঐ সাংবাদিকের তুলে ধরলে তার উপর হামলা হয় করে বিএনপির লোকেরা। এরপর প্রশাসনকে জানানো হলে প্রশাসন উপস্থিত হয়ে পরিস্থিতি শান্ত করে। তবে বিএনপির লোকজন দলে দলে ভেতরে এবং বাইরে মহড়া দিচ্ছে বলে জানা গেছে। এদিকে কুড়িগ্রাম আলিয়া মাদ্রাসা ভোটকেন্দ্রের ভোট এখন পর্যন্ত সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হচ্ছে।