রাজধানীর মোহাম্মদপুরে মা ও মেয়েকে হত্যা মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের দিন পিছিয়ে আগামি ৬ এপ্রিল ঠিক করেছে আদালত। মামলার প্রতিবেদন দাখিলের জন্য গতকাল বৃহস্পতিবার দিন ছিল। কিন্তু এদিন মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার এসআই সহিদুল ওসমান মাসুম প্রতিবেদন দাখিল করতে পারেননি। এ কারণে ঢাকার মহানগর হাকিম মাহবুব আলম প্রতিবেদন দাখিলের নতুন দিন ঠিক করেন বলে জানিয়েছেন প্রসিকিউশন বিভাগের এসআই মিজানুর রহমান। গত ৮ ডিসেম্বর মোহাম্মদপুরের শাহজাহান রোডের বাসায় ৪৮ বছর বয়সী লায়লা আফরোজ এবং তার ১৫ বছর বয়সী মেয়ে নাফিসা লাওয়াল বিনতে আজিজকে গলা কেটে খুন করা হয়। ওইদিন রাতে মোহাম্মদপুর থানায় হত্যা মামলা করেন লায়লার স্বামী আ জ ম আজিজুল ইসলাম। আজিজুল ইসলাম উত্তরার সানবিমস স্কুলের পদার্থবিজ্ঞানের শিক্ষক। স্ত্রী ও একমাত্র কন্যাকে নিয়ে মোহাম্মদপুরের ওই বাসায় প্রায় ১৩ বছর ধরে বসবাস করে আসছিলেন তিনি। তাদের গ্রামের বাড়ি নাটোরে। প্রতিদিনের মতো ঘটনার দিন সকাল ৭টার দিকে স্কুলের উদ্দেশে বাসা থেকে বেরিয়ে যান আজিজুল। স্কুলে পরীক্ষা চলমান থাকায় বাসায় ফেরেন তাড়াতাড়ি। বেলা ১১টার দিকে ফিরে বাসার এসেই তিনি স্ত্রী-কন্যার লাশ দেখতে পান। পরে তার চিৎকারে আশেপাশের বাসিন্দারা বেরিয়ে আসেন, খবর দেওয়া হয় পুলিশে।
গ্রাম-গঞ্জ-শহর
মোহাম্মদপুরে মা-মেয়ে খুন প্রতিবেদন জমার তারিখ ফের পেছাল
রাজধানীর মোহাম্মদপুরে মা ও মেয়েকে হত্যা মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের দিন পিছিয়ে আগামি ৬ এপ্রিল ঠিক করেছে আদালত।