সাতক্ষীরা সংবাদদাতা : দেশ জামায়াতে ইসলামীর সাংগঠনিক সেক্রেটারী ও সাতক্ষীরা সদর ২ আসনের ১০ দলীয় জোটের প্রার্থী মুহাদ্দিস আব্দুল খালেক বলেছেন, জামায়াতে ইসলামীকে হিন্দুবিদ্বেষী দল হিসেবে অপপ্রচার চালানো হয় অথচ দেশে হিন্দু সহ ভিন্নধর্মাবলম্বীদের সুরক্ষার জন্য জামায়াতে ইসলামী প্রাণান্তকর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। একইসাথে হিন্দুদের ব্যপারেও দেশে একটি ধারণা প্রচলিত আছে, সেটি হলো হিন্দু মানেই মনে করা হয় আওয়ামী লীগ। জামায়াতকে যেমন হিন্দুবিরোধী অপপ্রচার দেওয়া হয়েছে, তেমনি হিন্দুদেরও আওয়ামী লীগের একটা ট্যাগ লাগিয়ে দেওয়া হয়েছে। এজন্য হিন্দুদেরও যেমন জামায়াতের বিরুদ্ধে অপপ্রচার বন্ধে কাজ করতে হবে, তেমনি জামায়াতকেও হিন্দু মানেই আওয়ামী লীগ এই ‘তকমা’ দূরীকরণে কাজ করতে হবে।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাতক্ষীরা পৌরশাখার উদ্যোগে ২৪ জানুয়ারী শনিবার বিকেলে শহরের কামালনগর লেকভিউ কনফারেন্স রুমে ভিন্নধর্মাবলম্বী নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সেখানে প্রধান অতিথির বক্তব্যে মুহাদ্দিস আব্দুল খালেক একথা বলেন।
সাতক্ষীরা পৌর জামায়াতের আমীর জাহিদুল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারী খোরশেদ আলমের পরিচালনায় সভায়, এড.আনিত মুখার্জি, এড, গোবিন্দ বলব, জেলা মন্দির কমিটির সভাপতি বিশ্বনাথ ঘোষ,জেলা, খৃষ্টান সম্প্রদায়ের সাধারণ সম্পাদক পৌলসাহা,সাবেক সংসদ সদস্য সালাউদ্দীন, ছাত্রশিবিরের কেন্দ্রীয় ছাত্র সম্পাদক আমীরুল ইসলাম, জেলা জামায়াতে ইসলামী সহকারী সেক্রেটারি অধ্যাপক ওমর ফারুক, কমপরিষদ সদস্য অ্যাডভোকেট আজিজুল ইসলাম, শহর আমীর জাহিদুল ইসলাম, শহর শিবিরের সভাপতি আল মামুনসহ জামায়াতে ইসলামী, শ্রমিক কল্যাণ ফেডারেশনসহ ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।