বিভাগীয় নগরী রংপুরে বেসরকারী উন্নয়ন সংস্থা আরডিআরএস বাংলাদেশ গতকাল সোমবার রংপুর পাবলিক লাইব্রেরি চত্তরে দিনব্যাপী চাকরি মেলার আয়োজন করে।
এই মেলায় চার’শ যুবক-যুবতির কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হওয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক উচ্ছস প্রকাশ করেন। পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন পিকেএসএফ‘র আর্থিক ও কারিগরি সহযোগিতায় আরডিআরএস বাংলাদেশ বাস্তবায়নাধীন রেইজ প্রকল্পের মাধ্যম উত্তরাঞ্চলের আট জেলায় এই কর্মসূচি পরিচালিত হচ্ছে।
এ উপলক্ষে সকালে রেজিষ্ট্রেশন, আনুষ্ঠানিক উদ্ধোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মুহাম্মদ এনামুল আহসান। সংস্থার ক্ষুদ্র ঋণ কর্মসূচির পরিচালক তারেক সাঈদ হারুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পিকেএসএফএর রেইজ উপ-প্রকল্প সমন্বয়কারী গোলাম জিলানী সংস্থার এসডিএস মোহাম্মদ দেওয়ান জিন্নাহ। সংস্থার বিভাগীয় ব্যবস্থাপক মোহাম্মদ রফিকুল ইসলাম। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক রমিজ আলম, আরডিআরএস বাংলাদেশ হেড অব জেনারেল অবসরপ্রাপ্ত মেজর শাম্মীতা কবীর অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে জানানো হয় আরডিআরএস বাংলাদেশ প্রতিষ্ঠালগ্ন থেকে নতুন নতুন কর্মক্ষেত্র সৃষ্টিকে অগ্রাধিকার দিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় ২০২২ সালের সেপ্টেম্বর মাস থেকে উত্তরাঞ্চলের ৮ জেলায় পিকেএসএফ‘র অর্থায়নে রেইজ কর্মসূচি পরিচালিত হচ্ছে। ক্ষুদ্র ঋণখাতে এধরনের আত্মকর্মসংস্থান সৃষ্টি একটি দৃষ্টান্তমূলক উদ্যোগ। অনুষ্ঠানে আত্মকর্মসংস্থান সৃষ্টি টেকসই উন্নয়ন এবং সাফল্য ও অভিজ্ঞতাসহ বিভিন্ন বিষয়ে তথ্য উপস্থাপন করা হয়। উল্লেখ্য চাকরি মেলায় দেশের বিভিন্ন চাকরিদাতা ৮টি ট্রেড গ্রুপের ৯টি এবং রেজিষ্ট্রেশন ও তথ্য সহায়তা বুথ সহ মোট ১৯টি স্টল স্থান পায়। দিনব্যাপি চাকরি মেলায় মোট চার’শ যুবক-যুবতি চাকরি গ্রহণের মাধ্যমে নতুন জীবন পেয়েছে।