ঝিনাইদহ সংবাদদাতা : ঝিনাইদহ-২ (সদর-হরিণাকু-ু) আসনে চাঁদাবাজি, টেন্ডারবাজি, মাদক ব্যবসা ও পণ্যের অবৈধ মজুদ সম্পূর্ণ বন্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন নবনির্বাচিত সংসদ সদস্য আলী আজম মো. আবু বকর। রোববার ঝিনাইদহ শহর ও হরিণাকু-ু এলাকায় প্রচার মাইকের মাধ্যমে তিনি এ হুঁশিয়ারি দেন। একই দিনে তিনি শহরের বিশেষায়িত ২৫ শয্যা শিশু হাসপাতাল ও চক্ষু হাসপাতালে পরিচ্ছন্নতা অভিযান চালিয়ে রোগী-চিকিৎসকদের খোঁজখবর নেন।

প্রচার মাইকে এমপি বলেন, এখন থেকে ঝিনাইদহ ও হরিণাকু-ু উপজেলাকে চাঁদাবাজি, টেন্ডারবাজি ও মাদকমুক্ত ঘোষণা করা হলো। সকলকে দুর্নীতি ও অপরাধমূলক কর্মকা- থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে তিনি সতর্ক করেন-কেউ জড়িত থাকলে স্থানীয় প্রশাসন ও প্রয়োজনে তাকে সরাসরি অবহিত করতে।

রমজান মাসকে সামনে রেখে দ্রব্যমূল্য বৃদ্ধি, কৃত্রিম সংকট তৈরি, পণ্য মজুদ ও ভেজাল প্রতিরোধে কঠোর ব্যবস্থা নেয়ার কথাও জানান তিনি। এ ধরনের অপরাধে কোনো ছাড় দেওয়া হবে না বলে স্পষ্ট বার্তা দেন সংসদ সদস্য।

এর আগে দুপুরে তিনি ঝিনাইদহের বিশেষায়িত ২৫ শয্যা শিশু হাসপাতাল ও চক্ষু হাসপাতালে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেন। হাসপাতাল দুটির ওয়ার্ড, বহির্বিভাগ ও সার্বিক পরিবেশ পরিদর্শন করে রোগী, চিকিৎসক ও কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কথা বলেন।

এসময় জেলা সিভিল সার্জন ডা. মো. কামরুজ্জামান, শিশু হাসপাতালের পরিচালক ডা. ফরিদ হাসান জামিল, সদর উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আলমগীর হোসেনসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

সংসদ সদস্য বলেন, ২৫ শয্যা শিশু হাসপাতালটি ২০০১-০৬ মেয়াদে নির্মিত হলেও পরবর্তী সময়ে কাক্সিক্ষত উন্নয়ন হয়নি। শয্যা সংখ্যা বৃদ্ধি ও আধুনিকায়নের জন্য সরকারের সংশ্লিষ্ট দপ্তরের দৃষ্টি আকর্ষণ করা হবে। পাশাপাশি ঝিনাইদহ-২ আসনে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও দুর্নীতিমুক্ত পরিবেশ গড়তে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়া হবে বলে তিনি আশ্বাস দেন।