আটোয়ারী (পঞ্চগড়) সংবাদদাতা : পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় বাজার মনিটরিং অভিযান পরিচালনা করে মূল্য তালিকা না রাখার অপরাধে দুইটি দোকানের মালিককে জরিমানা করা হয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ভোক্তা অধিকার সংরক্ষণ ও পণ্যের মূল্য তালিকা প্রদর্শন নিশ্চিত করতে এই অভিযান চালানো হয়। গত সোমবার (২৩ ফেব্রুয়ারি) ফকিরগঞ্জ বাজারের বিভিন্ন দোকানে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রিপা মনি দেবী। এ সময় তিনি দোকানগুলোতে ক্রয়-বিক্রয়ের রশিদ, মূল্য তালিকা ও পণ্যের মেয়াদ সংক্রান্ত কাগজপত্র পরীক্ষা করেন। অভিযানে দেখা যায়, বেশ কয়েকটি দোকানে ক্রেতাদের জন্য প্রয়োজনীয় মূল্য তালিকা টাঙানো নেই। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মূল্য তালিকা না থাকায় অপরাধ প্রমাণিত হওয়ায় দুই দোকানিকে অর্থদ- প্রদান করা হয়। পাশাপাশি অন্যান্য ব্যবসায়ীদেরও ক্রেতাদের স্বার্থে পণ্যের তালিকা ও দাম স্পষ্টভাবে প্রদর্শন করার নির্দেশ দেওয়া হয়।