কালিগঞ্জ (সাতক্ষীরা) সংবাদদাতা : পবিত্র মাহে রমজানকে সামনে রেখে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ৪নং দক্ষিণ শ্রীপুর ইউনিয়নে ৯টি ওয়ার্ডের ৬৩০ জন উপকারভোগীর মাঝে স্মার্ট টিসিবির পণ্য বিতরণ করা হয়েছে। গত মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি-২০২৬) সকাল ১০টায় দক্ষিণ শ্রীপুর বাজারে মেসার্স আলহাজ্ব ট্রেডার্স মার্কেট সংলগ্ন স্থানে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।স্মার্ট টিসিবির অনুমোদিত ডিলার মোঃ আবুবকর সিদ্দীকের সহযোগিতায় আয়োজিত এ কর্মসূচির মাধ্যমে নির্ধারিত মূল্যে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।টিসিবির নির্ধারিত প্যাকেজে প্রতি কেজি চিনি ৭০ টাকা, ছোলা ৬০ টাকা, ডাল ৬০ টাকা, চাল ৩০ টাকা এবং প্রতি লিটার সয়াবিন তেল ১০০ টাকা দরে সরবরাহ করা হয়। প্রতিটি প্যাকেজের মোট মূল্য নির্ধারণ করা হয় ৬০০ টাকা।বিতরণ কার্যক্রম পরিদর্শনকালে উপস্থিত ছিলেন উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা শ্মশান কুমার মন্ডল।
তিনি বলেন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে স্মার্ট কার্ডভিত্তিক এই কার্যক্রম পরিচালিত হচ্ছে, যাতে প্রকৃত উপকারভোগীরা নির্ধারিত দামে পণ্য পেতে পারেন। স্থানীয় সূত্রে জানা গেছে, স্মার্ট কার্ড ও নির্ধারিত তালিকার ভিত্তিতে সুশৃঙ্খল পরিবেশে পণ্য বিতরণ সম্পন্ন হয়। কোনো ধরনের বিশৃঙ্খলা বা অতিরিক্ত ভিড় ছাড়াই উপকারভোগীরা তাদের বরাদ্দকৃত পণ্য সংগ্রহ করেন।উপকারভোগী ও স্থানীয় বাসিন্দারা জানান, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রেক্ষাপটে টিসিবির এ উদ্যোগ সাধারণ মানুষের জন্য বড় সহায়তা হিসেবে কাজ করছে।বিশেষ করে রমজান মাসে স্বল্পমূল্যে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী প্রাপ্তি নি¤œ ও মধ্যবিত্ত পরিবারের ব্যয়ভার কিছুটা লাঘব করছে।তারা আরও বলেন” সরকারের এ ধরনের মানবিক ও জনকল্যাণমূলক কর্মসূচি নিয়মিত ও বিস্তৃত আকারে অব্যাহত থাকলে গ্রামীণ জনগোষ্ঠীর খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।সংশ্লিষ্টরা জানিয়েছেন, রমজান মাসজুড়ে পর্যায়ক্রমে ইউনিয়নের অন্যান্য ওয়ার্ডেও স্মার্ট টিসিবির পণ্য বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে।