খুলনায় নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশের সেমাই তৈরি এবং মোরগজাতকরণের অনুমোদন না থাকায় দুই সেমাই ফ্যাক্টরিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে মহানগরীর খালিশপুরে জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উম্মে সালমা খাতুন এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট প্রিয়াঙ্কা রানী কুন্ডু’র নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। এই অভিযানে খালিশপুর বিআরটিসি রোডের সোনালী ফ্লাওয়ার মিলে অবস্থিত মিল্লাত সেমাই ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা এবং চিত্রালী বাজারের বৈশাখী সেমাই ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
গাইবান্ধায় মোটরসাইকেল মিলল ২০ কেজি গাঁজা
গাইবান্ধা সংবাদদাতা: গোবিন্দগঞ্জ উপজেলায় এক মোটরসাইকেল থেকে ২০ কেজি গাঁজা জব্দ করেছে পুলিশ। এসময় মোটরসাইকল চালক মাদক কারবারি ব্যক্তি পালিয়ে যায়। বুধবার সকালে গোবিন্দগঞ্জ উপজেলার চারমাথা মোড় এলাকায় এ অভিযান পরিচালনা করে পুলিশ।
অভিযানিক দলের পক্ষ থেকে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে ওইস্থানে অভিযান পরিচালনা করা হয়। এতে সন্দেহজনক একটি মোটরসাইকেল থামানোর চেষ্টা করলে চালক মোটরসাইকেল ফেলে রেখে পালিয়ে যায়। পরে তল্লাশি চালিয়ে মোটরসাইকেল থেকে ২০ কেজি গাঁজা জব্দ করা হয়েছে।
এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মোজাম্মেল হক বলেন, পলাতক ব্যক্তিকে শনাক্ত ও গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। গাঁজাসহ তার মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে।